রাজনীতি

সারাদেশে অনশন করবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক : খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে আগামী শনিবার ঢাকাসহ সারা দেশের জেলা ও মহানগরে অনশন করবে বিএনপি।

আরও পড়ুন : আওয়ামী লীগের শান্তি সমাবেশ আজ

ওইদিন নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে অনশন কর্মসূচি পালিত হবে।

ঢাকায় এই অনশন কর্মসূচির অনুমতি চেয়ে ইতোমধ্যেই ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারকে চিঠি দিয়েছে মহানগর উত্তর বিএনপি।

আরও পড়ুন : প্রধানমন্ত্রী নজিরবিহীন নির্বাচন করবেন

গত ১০ অক্টোবর ঢাকা মহানগর উত্তর বিএনপির দপ্তর সম্পাদক (গণমাধ্যম) এবিএমএ রাজ্জাক স্বাক্ষরিত চিঠিতে অনশন কর্মসূচির অনুমতির পাশাপাশি নিরাপত্তা ও সার্বিক সহযোগিতার জন্য ডিএমপি কমিশনারের কাছে অনুরোধ জানানো হয়েছে।

তবে কোন ইস্যুতে এই অনশন কর্মসূচি পালিত হবে- চিঠিতে সে বিষয়ে কিছু উল্লেখ করেনি বিএনপি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা