ছবি-সংগৃহীত
রাজনীতি

সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম বিএনপির

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠাতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে দলটি।

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দেশনেত্রী বেগম জিয়াকে মুক্তি দিতে হবে।

দলটির মহাসচিব, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে আয়োজিত সমাবেশে এ আল্টিমেটাম দেন ।

তিনি বলেন, আজকে খুব পরিষ্কার করে বলতে চাই, দেশনেত্রী খালেদা জিয়াকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মুক্তি দিতে হবে এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে হবে। ছল-চাতুরি করে আর কোনো লাভ নেই, আবেদন করেনি, হয়নি…। পরিবার থেকে যে চিঠি দেওয়া হয়েছিল, সেখানে মুক্তির কথা বলা ছিল। একইভাবে চিকিৎসার জন্য তার বাইরে যাওয়ার কথাও বলা হয়েছিল। আপনারা (সরকার) সেটাকে চেপে গিয়ে বেমালুম মিথ্যা কথা বলছেন।

আরও পড়ুন: কে কি বলল, তাতে কিছু যায় আসে না

তিনি আরও বলেন, আপনাদের শুভ বুদ্ধির উদয় হোক। গণতন্ত্রের মাতাকে মুক্তি দিয়ে প্রমাণ করুন আপনারা (সরকার) কিছুটা হলেও গণতন্ত্রে বিশ্বাস করেন। আপনাদের দেশের মানুষ আর ঐ অবৈধ ক্ষমতায় থাকতে দেবে না। টেনে-হিঁচড়ে নামাবেই। আপনাদের জন্য এটা ভালো হবে না।

ফখরুল বলেন, খালেদা জিয়ার কিছু হলে সব দায়দায়িত্ব সরকারকে নিতে হবে - শুধু মার্কিন স্যাংশন নয়। এ সরকারকে দেশের মানুষ স্যাংশন দিচ্ছে। দেশের মানুষ পরিষ্কার ভাষায় এক বাক্যে বলছে, অনেক হয়েছে- অত্যাচার,নির্যাতন করেছে, কারাগারে আটক করে রেখেছ আমাদের নেতাদের। আমরা সেটা আর হতে দেবো না।

এখনও সময় আছে, শান্তিপূর্ণ আন্দোলনের কথা ভেবে নিয়ে পদত্যাগ করুন। সংসদ বিলুপ্ত করে নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা দিয়ে নতুন নির্বাচন কমিশন গঠন করে নির্বাচন দিয়ে রাজনৈতিক সংকট দূর করুন। না হলে সব দায়িত্ব আপনাদের নিতে হবে।

আরও পড়ুন: সিসিইউতে খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন দীর্ঘদিন ধরে অসুস্থ। অনেক দিন ধরে বিএনপি নেতারাও বলে আসছেন উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নেওয়া জরুরি। সরকার বারবার বলে আসছে দুর্নীতি মামলায় দণ্ডিত খালেদা জিয়ার বিদেশে যাওয়ার সুযোগ নেই।

সম্প্রতি খালেদা জিয়ার বিদেশে যাওয়ার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। গতকাল সকালে ব্রাহ্মণবাড়িয়ায় আইনমন্ত্রী আনিসুল হক বলেন, খালেদা জিয়ার বিদেশ যাওয়ার বিষয়ে আমার কাছে কোনো আবেদন আসেনি। এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করতে হবে। তারপর আমাদের কাছে মতামত চাওয়া হবে।

তবে বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর আবেদন অনেকে আগেই করা হয়েছে। তাই এ ব্যাপারে নতুন করে আবেদন চাওয়া অমানবিক।

আরও পড়ুন: খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে প্রজ্ঞাপন

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, বেগম জিয়া একটি মামলায় সাজাপ্রাপ্ত আসামি। প্রধানমন্ত্রী তার কথা চিন্তা করে দণ্ড স্থগিত করে বাসায় থেকে উন্নত চিকিৎসা নেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। বাংলাদেশের সবচেয়ে ভালো ডাক্তার ও উন্নত একটি হাসপাতালে চিকিৎসা সেবা নিচ্ছেন তিনি। বিদেশে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আইনগত জটিলতা রয়েছে। এ জন্য আদালতের অনুমোদনের প্রয়োজন হতে পারে।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা