ছবি-সংগৃহীত
রাজনীতি

বিএনপির রোডমার্চ শুরু

নিজস্ব প্রতিবেদক: খালেদা জিয়ার মুক্তি ও সরকার পতনের ‘একদফা’ দাবিতে বরিশাল থেকে পিরোজপুর অভিমুখে রোডমার্চ শুরু করেছে বিএনপি।

আরও পড়ুন : বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

শনিবার (২৩ সেপ্টেম্বর) বরিশালের বেলস পার্ক ময়দানে উদ্বোধনী সমাবেশের পর ৬০ কিলোমিটার দীর্ঘ এ পথে রোডমার্চ কর্মসূচি শুরু হয়।

এতে সভাপতিত্ব করেন বরিশাল মহানগর মনিরুজ্জামান ফারুখ। এ সময় বক্তব্য রাখেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবর রহমান সারোয়ার, হারুনুর রশিদ ও অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন।

বক্তারা বলেন, জনগণ জেগে উঠেছে। তারা এ অবৈধ ফ্যাসিস্ট সরকারকে আর গদিতে থাকতে দিবে না। দুর্নীতিতে তলিয়ে গেছে দেশ। সরকার চাইছে প্রশাসনকে ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকতে। সেই স্বপ্ন দিবা স্বপ্নই থেকে যাবে। জনগণ পথে নেমেছে। আমরা এ সরকারের পতন না ঘটিয়ে ঘরে ফিরবো না।

আরও পড়ুন : খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে প্রজ্ঞাপন

তারা বলেন, আমাদের বক্তব্য স্পষ্ট, এ অবৈধ হাসিনা সরকারের অধিনে আর কোনো নির্বাচন জনগণ মেনে নিবে না।

এ কর্মসূচিতে আরও উপস্থিত রয়েছেন- বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর বীরউত্তম, বিএনপি নেতা আলতাফ হোসেন চৌধুরী, নাজিমুদ্দিন আলম, যুবদলের সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রদলের রাশেদ ইকবাল খানসহ কেন্দ্রিয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

পূর্ব ঘোষণা অনুসারে, রোডমার্চ কর্মসূচি সফল করতে ভোর থেকেই বঙ্গবন্ধু উদ্যানে জড়ো হয়েছেন হাজারো নেতাকর্মী। তারা বিভাগের ৬ জেলা থেকে বাস, ট্রাক, মাইক্রোবাস ও মোটরসাইকেল নিয়ে বরিশাল এসে পৌঁছান। কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে রোডমার্চটি পিরোজপুর অভিমুখে এগিয়ে যেতে শুরু করেছে।

আরও পড়ুন : ভিসানীতি নিয়ে চাপে বিএনপি

ঝালকাঠি এলজিইডি মোড় হয়ে রাজাপুর, ভান্ডারিয়া হয়ে পিরোজপুরের শিয়ালকাঠি এলাকায় গিয়ে রোডমার্চটি শেষ হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও বেগম সেলিমা রহমানসহ পিরোজপুরের স্থানীয় নেতারা সেখানে বক্তব্য দেবেন।

আগামী ২৬ সেপ্টেম্বর খুলনা বিভাগে, ১ অক্টোবর ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ, ৩ অক্টোবর ফরিদপুর বিভাগীয় রোডমার্চ ও ৫ অক্টোবর কুমিল্লা থেকে চট্টগ্রাম পর্যন্ত রোডমার্চ করবে বিএনপি।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা