ছবি-সংগৃহীত
রাজনীতি

নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে

জেলা প্রতিনিধি : সংবিধান অনুযায়ীই নির্বাচন হবে জানিয়ে কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক বলেছেন, গণতন্ত্রের অর্থ এই নয়, যা খুশি তাই করা। ভোট আসছে। নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে। সতর্ক থাকতে হবে, এ ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না।

আরও পড়ুন : শেখ হাসিনা হারলে হারবে বাংলাদেশ

শনিবার (২৬ আগস্ট) দুপুরে টাঙ্গাইলে মধুপুর উপজেলা প্রশাসনের হলরুমে আয়োজিত অসহায় পরিবার ও নারীদের মধ্যে নগদ অর্থ, সেলাই মেশিন, ঢেউটিন বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. আবদুর রাজ্জাক বলেন, আবার তারা (বিএনপি) হুমকি দিচ্ছে, অগ্নিসন্ত্রাস করে দেশকে অস্থিতিশীল করবে, মানুষের জীবনের নিরাপত্তা বিঘ্নিত করবে। এবার তাদের সময়োচিত শিক্ষা দেওয়া হবে।

মন্ত্রী বলেন, লম্ফঝম্ফ করে লাভ নেই। সংবিধান অনুযায়ীই নির্বাচন হবে। সংবিধানের বাইরে নির্বাচন হবে না।

আরও পড়ুন : বিদেশিদের কাছে প্রত্যাখ্যাত বিএনপি

উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মধুপুর পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান, জেলা আওয়ামী লীগের নেতা ইয়াকুব আলী, ডা. মীর ফরহাদুল আলম মনি, ভাইস চেয়ারম্যান শরীফ আহমদ নাসির, নারী ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক প্রমুখ।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা