ছবি: সংগৃহীত
রাজনীতি

আ.লীগের বড় ২ সমাবেশ সেপ্টেম্বরে 

নিজস্ব প্রতিবেদক: আগামী ১ ও ২ সেপ্টেম্বর ক্ষমতাসীন আওয়ামী লীগ রাজধানীতে বড় ২ টি সমাবেশ করতে যাচ্ছে।

আরও পড়ুন: কালো পতাকা মিছিল করবে বিএনপি

১ সেপ্টেম্বর ছাত্রলীগের তারুণ্য নির্ভর সমাবেশ এবং ২ সেপ্টেম্বর এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন উপলক্ষ্যে সুধী সমাবেশ।

এ ২ টি সমাবেশেই আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আরও পড়ুন: বহিষ্কৃতরা ফেক নিউজ দিচ্ছে

সূত্র থেকে জানা গেছে, জাতীয় শোক দিবস উপলক্ষ্যে স্মরণকালের সর্ববৃহৎ ছাত্র সমাবেশ করতে চায় ছাত্রলীগ। আগামী ১ সেপ্টেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিকে ছাত্র সমাবেশ সফল করতে ৭ নির্দেশনা দিয়েছে ছাত্রলীগ। ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: সরকার নাটক সাজিয়ে দেখায় জঙ্গি আছে

বিজ্ঞপ্তিতে সারা দেশে ছাত্রলীগের সব ইউনিটের নেতাকর্মী, ছাত্র, তরুণ ও যুবকদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়।

এতে আরও বলা হয়, ছাত্র সমাবেশে উপস্থিত ইউনিটগুলোর মধ্য থেকে সেরা ইউনিটকে সাংগঠনিকভাবে পুরস্কৃত এবং কোনো ইউনিট উপযুক্ত অংশগ্রহণ প্রমাণ করতে ব্যর্থ হলে জবাবদিহির ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে।

আরও পড়ুন: জাপা চেয়ারম্যানের দায়িত্ব নিলেন রওশন

ছাত্র সমাবেশ সফল করতে সবাই নিজ ইউনিটে ও তার অধীন ইউনিটগুলোতে নির্বাহী সভা, বর্ধিত সভা ও কর্মী সভার আয়োজন করবে। এছাড়া সমাবেশে জনদুর্ভোগ পরিহার করতেও নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী জাতীয় নির্বাচনে শেখ হাসিনাকে ছাত্র-তরুণ-যুব সমাজের নিরঙ্কুশ ম্যান্ডেট প্রদান করতে ছাত্রলীগের প্রতিটি ইউনিট দেশব্যাপী জোয়ার তৈরি করবে।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৬

ছাত্রলীগের নেতাকর্মীরা এ সমাবেশে দলে দলে যোগ দিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ার দীপ্ত শপথে বলীয়ান হবে।

অন্যদিকে মঙ্গলবার (২২ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ ভবন মিলনায়তনে দলের কেন্দ্রীয় নেতাদের সাথে ঢাকা ও পার্শ্ববর্তী জেলার নেতাদের মতবিনিময় সভা করেছে দলটি।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী সাথে জিনপিংয়ের বৈঠক আজ

রাজধানীর আগারগাঁওয়ে ২ সেপ্টেম্বর এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন উপলক্ষ্যে অনুষ্ঠেয় জনসভার প্রস্তুতি উপলক্ষ্যে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ মতবিনিময় সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ২ সেপ্টেম্বর রাজধানী মহাসমুদ্র দেখবে, জনতার মহাসমুদ্র। সেই মহাসমুদ্র দেখার অপেক্ষায় আছি।

আরও পড়ুন: ঢাকায় প্রতিরক্ষা সংলাপ শুরু আজ

দলীয় সূত্র থেকে জানা যায়, আগামী ২ সেপ্টেম্বর ঢাকার আশপাশের ১১ জেলা থেকে সুধী সমাবেশে অংশগ্রহণ করবে দলের নেতাকর্মীরা। প্রতিটি জেলার জন্য নির্ধারণ করা হয়েছে আলাদা রঙের ক্যাপ বা গেঞ্জি।

ঢাকা মহানগরের সব ওয়ার্ড ও থানা থেকে কয়েক লাখ নেতাকর্মী জনসভায় উপস্থিতির প্রস্তুতি চলছে।

এ জনসভা রাজধানীর আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্য মেলা মাঠে অনুষ্ঠিত হবে। এতে সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাসহ আওয়ামী লীগের নেতাকর্মী ও সুধীজনরা অংশ নেবেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা