ছবি : সংগৃহিত
রাজনীতি

জঙ্গিদের প্রধান পৃষ্ঠপোষক মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির নেতারা জঙ্গিদের প্রধান পৃষ্ঠপোষক।

আরও পড়ুন: আ.লীগ সব অর্জন ধ্বংস করেছে

ড. হাছান মাহমুদ বলেন, ‘সম্প্রতি জঙ্গি আটক হওয়ার পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন- আন্দোলনে মানুষের দৃষ্টি ভিন্নদিকে নেওয়ার জন্য নাকি জঙ্গি নাটক সাজানো হয়েছে। যেমন চেয়ারম্যান, তেমন মহাসচিব।’

সোমবার (১৪ আগস্ট) দুপুরে সম্প্রচারমন্ত্রী জাতীয় প্রেস ক্লাবে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহদাতবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে ‘মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম’।

আরও পড়ুন: বিএনপি আবারও নাশকতা করতে পারে

ড. হাছান মাহমুদ বলেন, কয়েক বছর আগে যখন জঙ্গিদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নিয়েছিল, তখন খালেদা জিয়া বলেছিলেন- কিছু মানুষকে ধরে নিয়ে যাওয়া হয়, কিছুদিন আটক রাখা হয়, এরপর তাদের চুল-দাড়ি লম্বা হলে তাদের জঙ্গি আখ্যা দেওয়া হয়।

একইভাবে এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন- মানুষের দৃষ্টি ভিন্নদিকে নিতে নাকি জঙ্গি নাটক সাজানো হচ্ছে। এসব ঘটনাতে প্রমাণিত হয় জঙ্গিদের প্রধান পৃষ্ঠপোষক হচ্ছেন মির্জা ফখরুল ও বিএনপির নেতারা।

তিনি বলেন, হ্যাঁ, আমরা এখনো জঙ্গি পুরোপুরি নির্মূল করতে পারিনি। তবে জঙ্গি দমন করেছি, করছি। আমরা জঙ্গি নির্মূল করতে পারতাম যদি বিএনপি জঙ্গিগোষ্ঠীকে পৃষ্ঠপোষকতা না করতো। জঙ্গিগোষ্ঠীকে যারা পৃষ্ঠপোষকতা করে তাদের কোনো বিদেশি শক্তি সমর্থন করে না।

আরও পড়ুন: হবিগঞ্জে উৎসবমুখর পরিবেশে সম্মেলন

বিএনপি লাখ লাখ ডলার খরচ করে লবিস্ট নিয়োগ করেছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, এতে তারা কিছু বিবৃতি আনতে পেরেছে বটে। তবে এখন তাদের কাছে স্পষ্ট হয়ে গেছে বিদেশিদের পেছনে ঘুরে কোনো লাভ হয়নি।

তিনি আরও বলেন, বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি কেউ সমর্থন করে না। যে কারণে এখন তারা সুর পরিবর্তন করেছেন। তারা বলছেন- ভারত, আমেরিকা, যুক্তরাজ্য কী বললো, তাতে তাদের কিছুই যায় আসে না।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।

আরও পড়ুন: এক যুগ পর বেনাপোল পৌর ভবনে এমপি আফিল

সভায় অন্যদের মধ্যে জ্যেষ্ঠ সাংবাদিক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা