ছবি-সংগৃহীত
রাজনীতি

এবারের লড়াই জীবন-মরণের লড়াই

নিজস্ব প্রতিবেদক : নির্যাতন করে আন্দোলন বন্ধ করা যাবে না বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, জনগণ মাঠে নেমে এসেছে। আমাদের এবারের লড়াই জীবন-মরণের লড়াই। যতই নির্যাতন করো, কারাগারে ঢোকাও, আন্দোলনের মাধ্যমে আমাদের অধিকার ফিরিয়ে এনে ঘরে ফিরবো।

আরও পড়ুন : বিদেশিদের পেছনে ছুটে লাভ নেই

শুক্রবার (১১ আগস্ট) বিকেল সাড়ে তিনটার দিকে রাজধানীর বাড্ডা সুবাস্তু টাওয়ারের সামনে গণমিছিল পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, আমাদের এই গণমিছিল কেন? একটাই দাবি- শেখ হাসিনার পদত্যাগ। আমাদের আর কোনো দাবি নেই। এক দফা এক দাবি। তারা মনে করেছে ২০১৪ এবং ২০১৮ সালের মত এবারও একটা নির্বাচন দিয়ে ক্ষমতায় টিকে যাবে। এটা কি বাংলার মানুষ হতে দেবে? আমরা কেউই হতে দেবো না।

তিনি বলেন, এদেশের মানুষ এখন একতাবদ্ধ হয়েছে। কৃষক-শ্রমিক মেহনতি মানুষের একটাই দাবি এই অবৈধ সরকার-হাসিনা সরকার নিপাত যাক।

আরও পড়ুন : অগ্নি সন্ত্রাসীদের মানুষ চিনে ফেলেছে

মির্জা ফখরুল বলেন, এই সরকার অবৈধ সরকার। ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে দেশের মানুষ অবস্থান নিয়েছে। আওয়ামী লীগ সরকার দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে, আমাদের পার্লামেন্টকে ধ্বংস করেছে, আমাদের প্রশাসনকে ধ্বংস করেছে। তারা আমাদের বিচার বিভাগকেও ধ্বংস করেছে। এই বিচার বিভাগকে ব্যবহার করে আমাদের কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।

তিনি আরো বলেন, ‘তাতে কি আন্দোলন বন্ধ করা যাবে? যতই নির্যাতন করো, কারাগারে ঢোকাও, আন্দোলনের মাধ্যমে আমাদের অধিকার ফিরিয়ে এনে ঘরে ফিরবো।’

বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, সংসদ ভেঙে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। নতুন নির্বাচন কমিশন গঠন করে তাদের অধীনে নির্বাচন হবে।

আরও পড়ুন : বিএনপির গণমিছিল শুরু

নির্বাচন কমিশন দুটি নতুন দলকে নিবন্ধন দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, কেউ এ দুই দলকে চেনেন না। এদের দিয়ে সরকার নির্বাচন-নির্বাচন খেলা খেলতে চায়। এবার এ খেলা খেলতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

মির্জা ফখরুল বলেন, এবারের লড়াই হচ্ছে জীবন-মরণ লড়াই। কোনো ভয় দিয়ে আমাদের দমিয়ে রাখতে পারবে না।

গণমিছিল শেষে বিএনপি মহাসচিব জানান, সরকার পতনের এক দফা দাবি আদায়ে আগামী দুদিনের মধ্যে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা