সংগৃহীত
রাজনীতি

খালেদা জিয়ার ওষুধে পরিবর্তন

নিজস্ব প্রতিনিধি: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে তার চিকিৎসায় বেশ কিছু ওষুধের পরিবর্তন আনা হয়েছে।

আরও পড়ুন: মির্জা ফখরুলের মিথ্যাচার উন্মোচিত

বুধবার (৯ আগস্ট) চিকিৎসকদের সূত্রে জানা যায়, রাতে হাসপাতালে ভর্তি খালেদা জিয়ার স্বাস্থ্যের কিছু পরীক্ষা করে পরীক্ষার রিপোর্টের্রে উপর ভিত্তি করে তার কিছু ওষুধ পরিবর্তন করা হয়।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টার দিকে বিএনপির ভাইস চেয়ারম্যান ও বেগম জিয়ার মেডিকেল বোর্ডের চিকিৎসক ডা. জাহিদ হোসেন এই তথ্যটি জানান।

আরও পড়ুন: ফের হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

আজ বেগম জিয়াকে আরো কিছু পরীক্ষা-নিরীক্ষা করে সন্ধ্যার দিকে মেডিকেল বোর্ড বৈঠকে বসবেন। পরীক্ষার সব রিপোর্ট পর্যালোচনা করে চিকিৎসার পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

মেডিকেল বোর্ডের চিকিৎসক ডা.জাহিদ হোসেন জানান, ‘ম্যাডামের পরীক্ষা-নিরীক্ষা চলছে। কিছুদিন না গেলে তার শারীরিক অবস্থা নিয়ে কিছু বলা যাচ্ছে না।’

তিনি আরো জানান, ‘ম্যাডামের চিকিৎসায় বেশ কিছু ওষুধের পরিবর্তন আনা হয়েছে। মেডিকেল বোর্ড বসে এখন পরবর্তী সিদ্ধান্ত নেবে।’

আরও পড়ুন: বিএনপির সাথে বিজেপির একাত্মতা প্রকাশ

বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এবি এম আব্দুস সাত্তার জানান, ‘ম্যাডাম হাসপাতালে আছেন। চিকিৎসকরা উনার শারীরিক অবস্থা সম্পর্কে বলতে পারবেন। এখানে টেকনিক্যাল কিছু বিষয় রয়েছে, যেগুলো আমরা বুঝতে পারি না।’

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা