ছবি: সংগৃহীত
রাজনীতি

বিএনপির সাথে বিজেপির একাত্মতা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: গণতন্ত্র পুনরুদ্ধার ও সুষ্ঠু নির্বাচনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সব দাবির সাথে বিজেপি একাত্মতা প্রকাশ করছে বলে জানিয়েছেন সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

আরও পড়ুন: আ’লীগকে ভোট দিলেই দেশ এগিয়ে যাবে

রোববার (৬ আগস্ট) রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বিজেপির ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

আন্দালিব রহমান পার্থ বলেন, আমরা মনে করি জাতীয়তাবাদী শক্তির কেন্দ্রবিন্দু বিএনপি। গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি কোনো দলের দাবি না। এ দাবি এখন বাংলাদেশের মানুষের। এটা ন্যায্য দাবি।

সুতরাং আমরা এ দাবির সাথে একাত্মতা ঘোষণা করছি। আমাদের কর্মসূচি মহাসচিবের মাধ্যমে সময় মতো আপনাদের জানিয়ে দেবো।

আরও পড়ুন: ভারত সফরে গেলেন আ’লীগের ৫ নেতা

তিনি বলেন, অনেক দিন ধরে তত্ত্বাবধায়ক সরকার বা নির্দলীয় সরকার যে যাই বলুন না কেন, এটার জন্য আমরা যে কথা বলে আসছি। এ কথা বলতে দ্বিধা নেই যে, জাতীয়তাবাদী শক্তির পথ প্রদর্শক হচ্ছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার কেন্দ্রবিন্দু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

সাবেক এই সংসদ সদস্য আরও বলেন, দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এবার যদি ভোটচুরির নির্বাচন না হয়, তাহলে আপনারা (আওয়ামী লীগ) আর প্লেনে উঠতে পারবেন না।

আরও পড়ুন: আ.লীগের বিশেষ বর্ধিত সভা

এ সময় দেশের স্বাধীনতা যুদ্ধের ৫০ বছর পার হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমাদের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন হয়েছে। এক্ষেত্রে আমি না বলবো না। তবে উন্নয়ন যতটুকু আশা করেছিলাম, সেই জায়গায় আমরা যেতে পারিনি।

তার অন্যতম কারণ, আমাদের ভালো মানুষগুলো রাজনীতি থেকে দূরে সরে গেছে। এটা রাতারাতি ঠিক করা যাবে না। যেমন করেই হোক, ভালো মানুষগুলোকে রাজনীতিতে ফেরত আনতে হবে।

আরও পড়ুন: শতবার পেছাল হত্যার প্রতিবেদন

বিজেপির মহাসচিব আব্দুল মতিন সাউদের সভাপতিত্বে এ আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- দলের প্রেসিডিয়াম সদস্য সালাউদ্দিন প্রকাশ মতিন, বাংলাদেশ জাতীয় যুব সংহতির হারুন-অর-রশিদ, জাতীয় শ্রমিক পার্টির ইয়াসিন উদ্দিন দুলাল, বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের সাইফুল ইসলাম, বাংলাদেশ জাতীয় যুব সংহতির খলিলুর রহমান, বাংলাদেশ জাতীয় শ্রমিক পার্টির মো. হাসনাইন হাওলাদার প্রমুখ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা