ছবি: সংগৃহীত
রাজনীতি

সন্দেহের দ্বন্দ্বে বিএনপি-জামায়াত

নিজস্ব প্রতিবেদক: চলমান সরকার বিরোধী আন্দোলন ও কর্মসূচিতে বিএনপি এবং ইসলামপন্থী দল জামায়াত কৌশলগত অবস্থানে রয়েছে। সন্দেহের দ্বন্দ্ব নিয়ে দল দুটির অভিন্ন দাবিতে রাজপথে পৃথক কর্মসূচির বিষয়ে রাজনৈতিক অঙ্গনের সর্বমহলে নানা গুঞ্জন শোনা যাচ্ছে।

আরও পড়ুন: বিএনপির মহাসমাবেশ শুক্রবার

দলটির নেতারা বলছেন, লক্ষ্য যেহেতু এক, সেক্ষেত্রে ঐক্যের সম্ভাবনা রয়েছে। তবে বিএনপি নেতারা তাদেরকে সন্দেহের চোখে দেখছেন।

আগামীকাল শুক্রবার (২৮ জুলাই) সরকারের পদত্যাগ দাবিতে রাজধানীতে বিএনপিসহ ৩৬ টি রাজনৈতিক দল মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে। একই দিনে মাঠে নামার ঘোষণা দিয়েছে এই ইসলামপন্থী দলটি।

আরও পড়ুন: দক্ষিণ গেটেই আ.লীগের সমাবেশ

আগামী ২৮ জুলাই, ৩০ জুলাই এবং ১ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার, জামায়াত নেতাদের মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে কর্মসূচী ঘোষণা করেছে।

তবে দীর্ঘদিন দল দুটি এক সাথে রাজপথে সরকার বিরোধী আন্দোলনে একসাথে থাকলেও সাম্প্রতিক সময়ের চিত্র বলছে ভিন্ন কথা।

বিএনপির মহাসমাবেশের দিন জোটভুক্ত দলটির কর্মসূচি বিষয়ে দলের কেন্দ্রীয় শুরা সদস্য আজিজুর রহমান জানান, এটা হচ্ছে, জামায়াতের দাবি জনগণের সামনে তুলে ধরা।

আরও পড়ুন: নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ কাল

ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের মিডিয়া ও প্রচার বিভাগের পরিচালক আশরাফুল আলম ইমন জানান, কর্মসূচির ব্যাপারে বিএনপি আমাদের সাথে প্রকাশ্যে কোনো আলোচনা করেনি। তাই আমরা আমাদের মতো করে কর্মসূচি পালন করছি।

তবে যেহেতু আমাদের অভিন্ন লক্ষ্য। তাই সামনে আবার তাদের সাথে ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ আছে।

আরও পড়ুন: ৪৫ রুশ কূটনীতিককে বহিষ্কার!

জামায়াতকে বাদ দিয়ে বিএনপি বাকি বিরোধী রাজনৈতিক দলগুলোকে নিয়েই কি সরকার পতনের বিষয়ে দলটির নির্বাহী কমিটির সদস্য রফিক সিকদার জানান, জামায়াত দীর্ঘদিন মাঠের কর্মসূচিতে নিষ্ক্রিয়। দীর্ঘদিন পর তারা রাজধানীতে একটা সমাবেশ করেছে। এ সমাবেশ নিয়ে সরকারের মন্ত্রীরা গণতান্ত্রিক পরিবেশ দেখানোর চেষ্টা করেছেন।

গণতন্ত্র বিঘ্ন ঘটানোর জন্য যেখানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা রয়েছে, সেখানে সমাবেশ করে জামায়াতের লোকজন তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে।

আরও পড়ুন: তৃতীয় দফায় নির্বাচনে অংশ নিবেন মোদি

তাদের অতীত আন্দোলনের ইতিহাসও সন্দেহজনক বলেও উল্লেখ করেন এ বিএনপি নেতা।

বিএনপি-জামায়াতের বর্তমান সম্পর্ক নিয়ে সম্প্রতি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান জানান, এটা আওয়ামী লীগকে জিজ্ঞেস করেন। এটা বিএনপির জন্য প্রযোজ্য না।

সান নিউজ/এনজে/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা