শ্রিংলার বৈঠকের সবিস্তার প্রকাশের দাবি
রাজনীতি

শ্রিংলার বৈঠকের সবিস্তার প্রকাশের দাবি

নিজস্ব প্রতিবেদক:

জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মাওলানা নূর হোসাইন কাসেমী বলেছেন, ‘ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলার আকস্মিক ঢাকা সফরকে ঘিরে দেশবাসীর মনে সন্দেহ ও উদ্বেগ তৈরি হয়েছে। ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে কী আলোচনা হয়েছে, দুই দেশই তা গোপন রেখেছে। দেশবাসীর সংশয়-সন্দেহ দূর করতে সরকারকে এই বৈঠকের সবিস্তার প্রকাশ করতে হবে।’

শুক্রবার (২১ আগস্ট) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি জানান। মাওলানা কাসেমীর প্রেস সচিব মাওলানা মুনির আহমদের স্বাক্ষরে পাঠানো বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

কাসেমী বলেন, ‘কূটনৈতিক প্রটোকল অনুযায়ী ভারতের পররাষ্ট্র সচিবের বৈঠক হওয়ার কথা বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সঙ্গে। কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে একজন সচিব পদমর্যাদার ব্যক্তি বৈঠকে বসার সুযোগ পায় কী করে?’

তিনি বলেন, ‘বলা হচ্ছে হর্ষবর্ধন শ্রিংলা বলে গেছেন ভারত বাংলাদেশকে অক্সফোর্ডের টিকা দেবে। কিন্তু আজকে (শুক্রবার, ২১ আগস্ট) ভারতের পত্রিকায় দেখলাম, তারা রাশিয়ার কাছে টিকা চায় এবং বিভিন্ন দেশে আরও টিকা খুঁজছে। যে দেশ নিজেদের সংকটই মেটাতে পারছে না, তারা কী করে আমাদের টিকা দেবে? আর অক্সফোর্ডের টিকার দরকার হলে বাংলাদেশ নিজেই তো ব্রিটেন থেকে সেটা সংগ্রহ করতে পারে। ব্রিটিশ টিকা ভারতের কাছ থেকে নিতে হবে কেন?’

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা