বেনাপোলে ছাত্রলীগের মিছিল-সমাবেশ-দোয়া
রাজনীতি

বেনাপোলে ছাত্রলীগের মিছিল-সমাবেশ-দোয়া

নিজস্ব প্রতিবেদক:

বেনাপোল (যশোর): ২০০৪ সালের ২১শে আগস্ট বর্বরোচিত গ্রেনেড হামলা স্মরণে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও দোয়া মাহফিল করেছে যশোরের শার্শা উপজেলা ও বেনাপোল পৌর ছাত্রলীগ।

শুক্রবার (২১ আগস্ট) বিকাল তিনটায় শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সর্দার ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রাসেলের নেতৃত্বে বেনাপোল বাজারের সোনালী ব্যাংকের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফের সোনালী ব্যাংকের সামনে মিছিল শেষে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ ও দোয়া মাহফিল।

এতে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. আরিফুল ইসলাম রিয়াদ। তিনি বলেন, ‘পঁচাত্তরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা এবং ২০০৪ সালে গ্রেনেড হামলার মাধ্যমে শেখ হাসিনাকে হত্যাচেষ্টা একই সূত্রে গাঁথা। স্বাধীনতাবিরোধী শক্তি পঁচাত্তরের খুনিদের রক্ষা করে চাকরির ব্যবস্থা এবং গ্রেনেড হামলাকারীদের বিদেশে পাঠানোর মাধ্যমে পুনর্বাসিত করেছিল’।

‘২০০৪ সালে শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলা চালিয়ে হত্যাচেষ্টার উদ্দেশ্য ছিলো শুধু আওয়ামী লীগকেই নয়, বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসূরীকে হত্যার মাধ্যমে দেশকেও নেতৃত্বশূন্য করা। খালেদা জিয়া ১৫ আগস্ট জন্মদিন পালন করে খুনিদের পুরস্কৃত করেছেন। আর ২১শে আগস্ট জোট সরকার গ্রেনেড হামলা চালিয়ে আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানসহ ২৪ জন নেতাকর্মীকে হত্যা করেছে।’

বেনাপোল ইউপি চেয়ারম্যান বজলুর রহমান, বেনাপোল ট্রান্সপোর্ট সমিতির সম্পাদক আজিম উদ্দিন গাজী, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন, নিখোঁজ কাউন্সিলর তারিকুল ইসলাম তুহিনের সহধর্মিনী সালমা আলম, পৌর আওয়ামী যুবলীগের আহ্বায়ক কাউন্সিলর আহাদুজ্জামান বকুল ও যুগ্ম আহ্বায়ক মো. জসিম উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুলফিকার আলী মন্টু ও সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা আরিফ হোসেন রুবেল ও আল-ইমরান, শার্শা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আল-আমিন রুবেল, পৌর ছাত্রলীগের সভাপতি মামুন জোয়ার্দার ও সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, উপজেলার ১১টি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রমুখ এসব আয়োজনে অংশ নেন।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা