ছবি: সংগৃহীত
রাজনীতি

বিএনপি বিদেশিদের কাছে যায় না

নিজস্ব প্রতিবেদক : বিএনপি বিদেশিদের কাছে যায়- আওয়ামী লীগ নেতাদের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি বিদেশিদের কাছে যায় না, বিদেশিরা আমাদের কাছে আসে। তারা আমাদের কাছে জানতে চায়, দেশ কীভাবে চলছে, তোমরা কি বলতে চাও।

আরও পড়ুন : বিএনপির সহোদর জামায়াত

রোববার (১৮ জুন) গুলশানে বিএনপি রাজনৈতিক কার্যালয়ে বইয়ের মোড়ক অনুষ্ঠানে ‌এ কথা বলেন তিনি।

এর আগে ‌‘জ্যোতির্ময় খালেদা জিয়া ও দীপ্তিমান তারেক রহমান’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেন বিএনপির মহাসচিব।

আরও পড়ুন : সাংবাদিক হত্যায় ৯ আসামি রিমান্ডে

আমরাও ভিসা নীতি তৈরি করব- আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এ বক্তব্যের প্রসঙ্গে তিনি বলেন, এর কি উত্তর দেব? আপনারাও ভিসা নীতি করেন দেখি। মূল কথা হচ্ছে, জাতি চরম বিপদে আছে, তার থেকে উদ্ধার করতে হবে।

এবার আর মানুষকে বোকা বানাতে পারবেন না বলে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, রাখাল বালক আর বাঘের কথা মনে আছে? এবার আর রাখাল বালকের কথায় কেউ যাবে না। মানুষ দাঁড়িয়ে গেছে। মানুষের ভোটের অধিকার নেই। রাজপথে তার ফায়সালা হবে। কারণ, কোনো দিনও তারা ক্ষমতায় থেকে সুষ্ঠু নির্বাচন দেয়নি। তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন হয়, এটা কেউ বিশ্বাস করে না।

আরও পড়ুন : বেইজিং পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

আমরা কাউকে খাটো করি না এমন মন্তব্য করে তিনি বলেন, আওয়ামী লীগ তাজউদ্দিন আহমেদ, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী কাউকে স্মরণ করে না। আমি বলেছিলাম খালেদা জিয়া প্রথম নারী মুক্তিযোদ্ধা, এটা বলার পর আমার উপর ঝড় উঠল। খালেদা জিয়া যদি মুক্তিযোদ্ধা না হন তাহলে মুক্তিযোদ্ধা কে?

জ্যোতির্ময় খালেদা জিয়া ও দীপ্তিমান তারেক রহমান শীর্ষক বইয়ে ২০১৪ সালের নির্বাচনী জনসভায় খালেদা জিয়া এমন ক্যাপশনের ছবিসহ বিভিন্ন প্রসঙ্গে সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, ২০১৪ সালে তো বিএনপি নির্বাচনেই যায়নি। এটা নির্বাচনী জনসভা হতে পারে না। এটা জনসভা হতে পারে।

আরও পড়ুন : কারো কাছে নতজানু হব না

তিনি বলেন, এখন কেউ বই পড়ে না। এখন দেখে আর শোনে। প্রযুক্তির কারণে মানুষের চিন্তা ভাবনার পরিবর্তন হয়েছে। সোশ্যাল মিডিয়া ব্যবহারে গুরুত্ব আরোপ করেন তিনি।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাজমেরী এস ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে ‌আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফরহাদ হালিম ডোনার, শিক্ষা বিষয়ক সম্পাদক ওবায়দুল ইসলাম প্রমুখ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা