ছবি-সংগৃহীত
রাজনীতি

তত্ত্বাবধায়ক সরকার মরে গেছে

নিজস্ব প্রতিবেদক : বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনে আসুন, শক্তি যাচাই করুন। তত্ত্বাবধায়ক সরকার হলেই কি আপনারা জিতে যাবেন? ২০০১ সালের তত্ত্বাবধায়ক মরে গেছে। আর হবে না। আমরা কবরে পাঠাইনি। আদালত পাঠিয়েছে।

আরও পড়ুন : ইসলামী আন্দোলনের ফল প্রত্যাখ্যান

সোমবার (১২ জুন) বিকেলে রাজধানীর পল্লবীতে ঢাকা মহানগর উত্তর যুবলীগের রূপনগর ও পল্লবী থানার অন্তর্গত ৬টি ওয়ার্ড ইউনিটের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি নির্বাচনে না এলে জনগণ ভোট দিতে আসবে না- এমন দুঃস্বপ্ন দেখে লাভ নেই। দেশের সাম্প্রতিক নির্বাচনে ভোটারদের রয়েছে সরব উপস্থিতি। নির্বাচনে আসুন, শক্তি যাচাই করুন। জনগণ কাকে ভোট দেয়।

তিনি বলেন, বরিশাল ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ৪০-৪৫ শতাংশ ভোট পড়েছে। গাজীপুর সিটিতে ৫০ শতাংশ, গাইবান্ধা উপনির্বাচনে ৪০ শতাংশ ভোট গণনা হয়েছে। বিএনপি বলছে, ভোটে নাকি জনগণের আগ্রহ নেই।

আরও পড়ুন : অন্য কেউ এলে দেশ ধ্বংস হয়ে যাবে

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, লাফালাফি করে লাভ নেই। আওয়ামী লীগ মোকাবিলা করবে। স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক অপশক্তি বাংলাদেশের জঙ্গিবাদী শক্তি, অর্থপাচারকারী, দুর্নীতিতে বিশ্বচ্যাম্পিয়নের বিরুদ্ধে আওয়ামী লীগের সংগ্রাম, শেখ হাসিনার সংগ্রাম চলছে, চলবে।

তিনি আরো বলেন, ২০০৮ এর নির্বাচনে তারা বলেছিল আওয়ামী লীগ ৩০ আসনও পাবে না। তত্বাবধায়ক সরকারের সেই নির্বাচনে বিএনপিই পেয়েছিল (২৯+১) ৩০ আসন। তত্ত্বাবধায়ক সরকার হলেই কি আপনারা জিতে যাবেন? ২০০১ সালের তত্ত্বাবধায়ক মরে গেছে। আর হবে না। আমরা কবরে পাঠাইনি। আদালত পাঠিয়েছে।

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার আমলে বাংলাদেশ কখনো ঋণখেলাপি হয়নি। বিশ্বব্যাংক-আইএমএফ বাজেট সহযোগিতা দিয়েছে। বিদ্যুৎ নিয়ে বিএনপি তুলকালাম করেছে, তারা দিয়েছে খাম্বা, আর আওয়ামী লীগ দিয়েছে বিদ্যুৎ।

আরও পড়ুন : বরিশাল ও খুলনায় আ’লীগের বিজয়

সেতুমন্ত্রী বলেন, তাপমাত্রা কমেছে, লোডশেডিংও কমেছে। কিছুদিন পর লোডশেডিং থাকবে না। তিনি বলেন, কিছু কিছু দ্রব্যের মূল্য কমতে শুরু করেছে। আরও কমবে। সয়াবিন তেলের দাম ১০ টাকা লিটারে কমেছে।

সম্মেলনে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিল, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি, ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, স্থানীয় সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লাসহ মহানগর যুবলীগের নেতারা।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা