ছবি: সংগৃহীত
রাজনীতি

গণতন্ত্র মঞ্চের নতুন কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : সম্প্রতি গণতন্ত্রের মঞ্চের রোডমার্চে বাধা, হামলা ও আক্রমণ এবং অসহনীয় লোডশেডিং, বিদুৎ ও জ্বালানি সংকট সমাধানের দাবিতে সংগঠনটি ২ দিনের কর্মসূচি ঘোষণা করেছে।

আরও পড়ুন : স্বাস্থ্যখাতের গবেষণায় পিছিয়ে রয়েছি

রোববার (১২ জুন) নয়াপল্টনে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান কার্যালয়ে এ কর্মসূচির ঘোষণা দেন শরিক দল বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

এ সময় সাইফুল হক বলেন, ঢাকা থেকে দিনাজপুরগামী রোডমার্চে হামলা এবং বাধার প্রতিবাদে আগামীকাল সোমবার (১২ জুন) ঢাকা ও ঢাকার বাইরে সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হবে। ঢাকায় ঐ দিন বেলা ১১ টায় জাতীয় প্রেসক্লাবে বিক্ষোভ সমাবেশ আয়োজিত হবে।

আরও পড়ুন : দেশজুড়ে বৃষ্টিপাতের আভাস!

তিনি আরও বলেন, অসহনীয় লোডশেডিং এবং বিদ্যুৎ ও জ্বালানি সংকট সমবাধানের দাবিতে ১৯ জুন বেলা ১১ টায় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ মিছিল করা হবে।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন- নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা