গুণিরা বিএনপির রাজনীতি করতে পারেননি
রাজনীতি

‘গুণিরা বিএনপির রাজনীতি করতে পারেননি’

নিজস্ব প্রতিবেদক:

খুলনা: গত ১১ আগস্ট দৈনিক কালের কণ্ঠে ‘খুলনার ত্রাস স্বাধীনতাবিরোধী বিশ্বাস পরিবার রং পাল্টায়, স্বভাব যায় না’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এ সংবাদের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন বিশ্বাস পরিবার।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে খুলনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল গফফার বিশ্বাস পরিবারের অবস্থান ব্যাখ্যা করলেন। লিখিত বক্তব্যের নানা প্রসঙ্গে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর শাখার সভাপতি নজরুল ইসলাম মঞ্জুকে দুষলেন তিনি।

বিএনপি থেকে জাতীয় পার্টিতে আসা গফফার বিশ্বাস বলেন, ‘খুলনাবাসী জানেন, নজরুল ইসলাম মঞ্জু একজন সুবিধাবাদী নেতা। তার কারণে বাংলাদেশের এক সময়ের সফল স্পিকার শেখ রাজ্জাক আলী, সাবেক সিটি মেয়র শেখ তৈয়েবুর রহমান, সাবেক এমপি আলী আজগার লবির মতো গুণি রাজনীতিকরা বিএনপির রাজনীতি করতে পারেননি।’

‘নজরুল ইসলাম মঞ্জুর কাছে এখন গুটিকয়েক চাটুকার রয়েছেন’ উল্লেখ করে নানাভাবে তার সমালোচনা করেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান আব্দুল গফফার বিশ্বাস।

প্রকাশিত ওই প্রতিবেদনটিতে বিশ্বাস পরিবার সম্পর্কে কেসিসি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেকের যে মন্তব্য প্রকাশ করা হয়েছে সে সম্পর্কে গফফার বিশ্বাস বলেন, তিনি সুন্দরভাবে জবাব দিয়েছেন। সেখানে প্রকৃত ঘটনা সিটি মেয়র তুলে ধরেছেন। তবে ওই প্রতিবেদনে নগর বিএনপি সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর মন্তব্য দেওয়া হয়েছে, তা অগ্রহণযোগ্য ও মিথ্যাচারের আশ্রয় নেয়া হয়েছে। বিএনপি ছাড়ার কারণে তিনি ক্ষোভ প্রকাশ করবেন এটাই স্বাভাবিক।

লিখিত বক্তব্যে বিশ্বাস পরিবারের অবস্থান সম্পর্কে তিনি বলেন, ‘আমার বাবা আব্দুর রহমান বিশ্বাস ছিলেন ব্রিটিশবিরোধী আন্দোলনের নেতা। যে আন্দোলনে জড়িত ছিলেন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও। আমার বাবা মুসলিম লীগের রাজনীতিতে যুক্ত ছিলেন। বঙ্গবন্ধুর ছোট ভাইয়ের পরিবার আমাদের প্রতিবেশী হিসেবে ছিলেন। রাজনৈতিক মতাদর্শে ভিন্নতা থাকলেও প্রতিবেশী হিসেবে আমাদের সঙ্গে তাদের সুসম্পর্ক সব সময় বিরাজমান ছিল।’

‘মহান মুক্তিযুদ্ধের সময় আমার বাবা মুসলিম লীগে জড়িত থাকলেও কোনো ধরনের অপরাধে জড়িত ছিলেন না। যে কারণে মুক্তিযুদ্ধের পর তাকে রাজনৈতিক কারণে কারাগারে নেওয়া হলেও কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত না থাকায় বঙ্গবন্ধুর সরকার তাকে মুক্তি দেন।’

এরপর তিনি তার বিএনপি ও জাতীয় পার্টির সময়কার রাজনৈতিক অবস্থানের ব্যাখ্যা দেন। একে একে তার ভ্রাতুষ্পুত্র ও জামাতা ১৬নং ওয়ার্ড কাউন্সিলর আনিসুর রহমান বিশ্বাস, তার দুই ছেলে শিবলী বিশ্বাস ও সোহেল বিশ্বাস এবং সোহেল বিশ্বাসের স্ত্রী তন্বী হত্যা মামলা, ছোট ভাই আওয়ামী লীগ নেতা সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, তার ভাগ্নে কাউন্সিলর শেখ হাফিজুর রহমান হাফিজ ও কাউন্সিলর সুলতান মাহমুদ পিন্টু সম্পর্কে রাজনৈতিক অবস্থার ব্যাখ্যা দেন।

তার পরিবারের সদস্য ও এলাকার অর্ধশতাধিক লোক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা