১৭ আগস্ট সিরিজ বোমা হামলায় জড়িতদের দ্রুত বিচার দাবি
রাজনীতি

১৭ আগস্ট সিরিজ বোমা হামলায় জড়িতদের দ্রুত বিচার দাবি

নিজস্ব প্রতিবেদক:

যশোর: সারাদেশে একযোগে সিরিজ বোমা হামলার দেড় দশক পূর্তির দিনে যশোরে আওয়ামী লীগ ও ছাত্রলীগ পৃথক কর্মসূচি পালন করেছে। উভয় কর্মসূচি থেকে ২০০৫ সালের ১৭ আগস্টের সেই ঘটনায় জড়িত জঙ্গিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানানো হয়।

সোমবার (১৭ আগস্ট) বেলা ১১টার দিকে প্রেসক্লাব যশোরের সামনে মানববন্ধন করে আওয়ামী লীগ। এতে জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন জঙ্গিদের দ্রুত বিচার দাবি করেন।

মানববন্ধনে অংশ নেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক কাজী আব্দুস সবুুর হেলাল, সাবেক ক্রীড়া সম্পাদক আবু সেলিম রানা, সাবেক তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফারুক আহমেদ কচি, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুখেন মজুমদার, সাবেক উপ-দপ্তর সম্পাদক ওহিদুল ইসলাম তরফদার, ইউপি চেয়ারম্যান আলিমুজ্জামান মিলন, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মুনির হোসেন টগর, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দীন মিঠু, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম, শহর যুবলীগের আহ্বায়ক মাহমুদ হাসান মিলু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসাদুজামান মিঠু, সাধারণ সম্পাদক অধ্যক্ষ নুরে আলম মিলন, যুব মহিলা লীগের সভাপতি মঞ্জুন্নাহার নাজনীন সোনালী, এম এম কলেজ ছাত্রলীগের সহ সভাপতি ইমরান হোসেন প্রমুখ।

একই দাবিতে যশোর এম এম কলেজের পুরোনো হলের সামনে দুপুরে কালো পতাকা উত্তোলন করেছেন ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতারা। এই কর্মসূচিতে অংশ নেন জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম জুয়েল, সাবেক সহ সভাপতি নিয়ামত উল্লাহ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান কবির শিপলু, জসীম উদ্দীন, শরীফ হিমেল, সাবেক সহ সম্পাদক আহসান হাবিব বাবু, সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী, সাবেক মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ সজিবুর রহমান, সদর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রবিউল ইসলাম, পৌর ছাত্রলীগের আহ্বায়ক মেহেদী হাসান রনি, এমএম কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান তৌহিদ, ভারপ্রাপ্ত সভাপতি নুর ইসলাম প্রমুখ।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা