রাজনীতি

বিএনপি-পুলিশ সংঘর্ষ, বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় নেতাকর্মীরা গাড়ি ভাঙচুর করে এবং বিআরটিসির বাসে আগুন ধরিয়ে দেয়।

আরও পড়ুন : মেট্রোরেল সেবায় ভ্যাট অব্যাহতি

মঙ্গলবার (২৩ মে) বিকেল ৪টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এর আগে ধানমন্ডি আবাহনী মাঠের কাছ থেকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পদযাত্রা শুরু হয়। পদযাত্রাটি সিটি কলেজের সামনে এলে পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় বিএনপি ও পুলিশের মধ্যে ধাওয়া-পালটাধাওয়া শুরু হয়।

আরও পড়ুন : পাকিস্তানে হামলায় পুলিশসহ নিহত ৬

এ সময় ঢাকা নগর পরিবহনের ২৬ নম্বর রুটে ঘাটারচর টু কদমতলী অভিমুখের ঢাকা মেট্রো-ব ১৫-৫০০২ নম্বরের বিআরটিসির ডাবল ডেকার বাস ভাঙচুর করা হয়। এরপর উপর্যুপরি ইটপাটকেলের আঘাতে সামনের ও পাশের গ্লাস ভেঙে যায়। এ সময় বাসের সামনের ২টি সিটেও আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিভিয়ে ফেলা হয়।

ফায়ার সার্ভিসের সদরদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, সায়েন্সল্যাবে একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করা হয়েছে বলে আমরা খবর পেয়েছি। তবে এই মুহূর্তে আমরা ইউনিট পাঠাতে পারছি না ঘটনাস্থলে, কারণ ওইখানে সংঘর্ষ চলছে বলে পুলিশের মাধ্যমে আমরা খবর পেয়েছি। পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত হলে আমাদেরকে যদি পুলিশ জানায় তাহলে আমাদের ইউনিট ঘটনাস্থলে যাবে।

আরও পড়ুন : ১৩ ধরনের জ্বালানি তেলে কর কমছে

রমনা জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ আশরাফ হোসেন জানান, পদযাত্রার শেষের সারি থেকে কিছু ছেলে পুলিশের ওপর চড়াও হয়। তারা ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। এসময় ব্যানারের লাঠি দিয়ে পুলিশকে তারা লাঠিপেটা করে। পুলিশও পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করে। এর মধ্যে তারা একটি বিআরটিসি বাসে আগুন দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়ে বাসের গ্লাস ভেঙেছে।

তিনি আরও বলেন, সংঘর্ষে আমাদের বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। অনাকাঙ্ক্ষিত ঘটনাটি তারা না ঘটালেও পারত। এখন আমরা আইনগত ব্যবস্থা নেব। এ ঘটনায় ১০/১২ জনকে আটক করা হয়েছে। তারা ঘটনার সঙ্গে জড়িত কি না তা যাচাই-বাছাই করা হচ্ছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা