রাজনীতি

আগুন সন্ত্রাসের প্রস্তুতি নিচ্ছে বিএনপি

সান নিউজ ডেস্ক : পদযাত্রার নামে ভেতরে ভেতরে আগুণ সন্ত্রাসের প্রস্তুতি নিচ্ছে বিএনপি উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির পদযাত্রা হচ্ছে পতনযাত্রা। বিএনপির আন্দোলনে ডাক দিতে পারবে কিন্তু জনগণ আন্দোলন সফল হতে দেবে না। বিএনপি হাঁটু ভাঙা দল, আন্দোলনে পরাজিত। ভোটে গেলেও শেখ হাসিনার ধারে কাছে যেতে পারবে না।

আরও পড়ুন : বিশ্বনেতাদের আস্থা বুঝতে বিএনপি ব্যর্থ

শুক্রবার (১৯ মে) বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, যত লাফালাফি করেন আন্দোলনের দিন শেষ। আন্দোলনের জন্য মানুষ আর আসবে না। মানুষ বুঝে গেছে বিএনপিকে দিয়ে আর কিছু হবে না। মানুষ বলে বিএনপি হাঁটু ভাঙা দল।

আরও পড়ুন : চীনে গাড়ি উল্টে ১১ জনের মৃত্যু

তিনি বলেন, আপনারা (নেতাকর্মীরা) হতাশ হবেন না, দেশের জনগণ শেখ হাসিনার সঙ্গে রয়েছেন। যে দেশে শেখ হাসিনার মতো প্রধানমন্ত্রী আছে সে দেশে আন্দোলনের ডাক দেওয়া যাবে, কিন্তু আন্দোলনের মানুষ পাওয়া যাবে না। দেশের মানুষ জানেন তিনিই সৎভাবে জীবনযাপন করছেন, তিনি লুটপাট করেননি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, আন্দোলনের নেতা নেই, নির্বাচনের নেতা নেই কাকে নিয়ে ভোট করবেন? পেট্রোল বোমা মেরে ষড়যন্ত্র করতে গেলে বাংলার মানুষ রুখে দাঁড়াবে।

আরও পড়ুন : ঢাকায় ধারণক্ষমতার ৬ গুণ যানবাহন

ওবায়দুল কাদের বলেন, বিদেশি বন্ধুদের আশস্ত করে বলতে চাই, আগামী নির্বাচন একটি অবাধ, সুষ্ঠু এবং ঐতিহাসিক নির্বাচন হবে। আপনাদের কাউকে নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। বিএনপির মতো হাঁটুভাঙা দল নিয়ে মাথা ঘামানো দরকার নেই।

তিনি কাদের বলেছেন, পদযাত্রার নামে ভেতরে ভেতরে আগুণ সন্ত্রাসের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। বিএনপির পদযাত্রা হচ্ছে পতনযাত্রা। বিএনপির আন্দোলনে ডাক দিতে পারবে কিন্তু জনগণ আন্দোলন সফল হতে দেবে না। বিএনপি হাঁটু ভাঙা দল, আন্দোলনে পরাজিত। ভোটে গেলেও শেখ হাসিনার ধারে কাছে যেতে পারবে না।

আরও পড়ুন : মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা

মির্জা ফখরুল ইসলামকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, জনতার রোষানলে কারা পড়েছে, যারা রাস্তা দখল করে পদযাত্রা করছে জনগণের রোষানলে তাদের ওপরেই। সে হাত দিয়ে ভাঙচুর করা হবে সেই হাত ভেঙে দেবো। এখন ওয়ার্মআপ চলছে, ফাইনাল খেলা এখনও বাকী।

তিনি বলেন, দেশের মানুষ শেখ হাসিনার উন্নয়নে মুগ্ধ। মানুষ কাকে ভোট দেবে? যারা রাস্তা করেছে তাদের ভোট দেবে। ঘরে ঘরে যারা বিদ্যুৎ দিয়েছে তাকে ভোট দেবে।

আরও পড়ুন : সেনাবাহিনীর স্থাপনায় হামলায় নিন্দা

তিনি আরও বলেন, শেখ হাসিনা দ্রব্যমূল্য সম্পর্কে জানেন। রুশ-ইউক্রেন যুদ্ধের কারণে দেশে জিনিসপত্রের মূল্যবৃদ্ধি হয়েছে। সারা বিশ্বেই সংকট, সুদানে দুই জেনারেলের লড়াই চলছে। পাকিস্তানের মূল্যস্ফীতি ঘটেছে ৮০ শতাংশ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা