ছবি : সংগৃহিত
রাজনীতি

বরিশালে নৌকার নির্বাচনী প্রচারণা শুরু

জেলা প্রতিনিধি : বরিশাল সিটি করপোরেশনের সামনে থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন নৌকা প্রতীকের প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত।

আরও পড়ুন : বিএনপি রাজনীতিতে পরাজিত

মঙ্গলবার (২ মে) বেলা সাড়ে ১১টায় প্রচারণা শুরু করেন তিনি। এ সময় পথচারী, ব্যবসায়ী ও বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় এবং নৌকার জন্য ভোট প্রার্থনা করেন।

জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেনের কার্যালয়ে এর আগে সৌজন্য সাক্ষাৎ করেন আবুল খায়ের আব্দুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত।

তিনি বলেন, আমি বঙ্গবন্ধু শেখ হাসিনার মনোনীত প্রার্থী। আমার ওপরে জনগণের প্রত্যাশা তো থাকবেই।

আরও পড়ুন : শ্রমজীবী মানুষের গৌরবময় দিন পয়লা মে

বরিশাল আওয়ামী লীগে বিভক্তি দৃশ্যমান প্রশ্নের জবাবে আবুল খায়ের আব্দুল্লাহ বলেন, দলে কোনো বিভক্তি নেই। বিভক্তি তো ব্যক্তি সৃষ্টি করে। এ বিষয়ে কেন্দ্র অবগত আছে। তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

প্রচারণায় আরও উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট আফজালুল করিম, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসীম উদ্দিন, সাবেক ভিপি মঈন তুষারসহ শতাধিক নেতৃবৃন্দ।

আরও পড়ুন : শ্রমিকরা ন্যায্য মজুরি পাচ্ছে না

খোকন সেরনিয়াবাতের মিডিয়া সেলের দায়িত্বরতরা জানিয়েছেন, আজ বিকেলে ও রাতে ধারাবাহিকভাবে আরও কয়েকটি গণসংযোগ কর্মসূচি রয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা