বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাজনীতি

বেঁচে থাকার অধিকারের আন্দোলন চলবে

নিজস্ব প্রতিবেদক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্র স্যাংশনস দেওয়ার পরও সরকার ব্যবস্থা না নেওয়ায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রশ্রয় পেয়েছে।

আরও পড়ুন: অভিবাসন কেন্দ্রে আগুন, নিহত ৩৯

মঙ্গলবার (২৮ মার্চ) রাজধানীর ইস্কাটনে লেডিস ক্লাবে জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিন বনানী থেকে মোটরসাইকেল করে কৃষক দলের ইফতার মাহফিলে যোগ দেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, র‌্যাবের ওপর স্যাংশনস কেন দেওয়া হয়েছিল? আমাদের দেশের এ সরকার, যারা জনগণের দ্বারা নির্বাচিত নয়, তাদের বেআইনি আদেশ পালন করতে গিয়ে এ ঘটনাগুলো ঘটে ঘটেছিল। স্যাংশন দেওয়ার পরে ওই সব কর্মকর্তা বা র‌্যাবের বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এতে তারা (র‌্যাব) প্রশ্রয় পেয়েছে এবং একের পর এক হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুন: নওগাঁয় নারীর মৃত্যুর ঘটনায় তদন্ত হচ্ছে

মির্জা ফখরুল বলেন, নওগাঁয় একজন সাধারণ নারী, যিনি চাকরি করছেন, তার সন্তানদের মানুষ করছেন, তাকে তুলে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এখন তারা অস্বীকার করছেন। র‌্যাবের ওপর স্যাংশনস দেওয়া হয়েছিল এতে আমরা কেউ আনন্দিত হইনি লজ্জিত হয়েছিলাম। স্যাংশন দিয়ে আমাদের দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছিল।

এক যুগেরও বেশি সময় ধরে দেশের মানুষকে হত্যা-নির্যাতন-গুম-খুনের মাধ্যমে দমন করে সরকার একদলীয় বাকশাল প্রতিষ্ঠার স্বপ্ন দেখছে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, আজকে এ সরকার, যারা নির্বাচিত নয়, তারা জোর করে ক্ষমতা দখল করে রয়েছে। ৩৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা, ছয়শোর বেশি নেতাকর্মীকে গুম করা হয়েছে, হাজারও নেতাকর্মীকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে।

আরও পড়ুন: ২১ এপ্রিল থেকে পোশাক কারখানায় ছুটি

তিনি বলেন, আজকে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। আমরা সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছি। এরইমধ্যে রাজনৈতিক দলগুলো আমাদের সঙ্গে যুগপৎ আন্দোলন করছে। আমরা বিশ্বাস করি, জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে ভয়াবহ দানবীয় এ সরকার, ফ্যাসিস্ট সরকারের পতন হবে। যে আন্দোলন আমরা শুরু করেছি, তাতে অংশ নিয়ে মাঠে নেমে এ পর্যন্ত ১৭ জন নেতাকর্মীকে প্রাণ দিতে হয়েছে। তবুও আমাদের ভাত-কাপড়ের আন্দোলন, খাবারের আন্দোলন, অধিকারের আন্দোলন, বেঁচে থাকার আন্দোলন, ভোটের অধিকারের আন্দোলন চলবে।

কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের সঞ্চালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, নাগরিক ঐক্যের সভাপতি মাহামুদুর রহমান মান্না, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, নিতাই রায় চৌধুরী, বরকতউল্লাহ বুলু, এ জেড এম জাহিদ হোসেন, আহমেদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, বিএনপি নেতা ফজলুর রহমান খোকন, জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, সহ-সাংগঠনিক মো. মতিউর রহমান প্রমুখ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা