ছবি : সংগৃহিত
রাজনীতি

বিএনপির সমাবেশে ছাত্রদলের ধস্তাধস্তি

স্টাফ রিপোর্টার : রাজধানীতে সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিসহ ১০ দফা বাস্তবায়নের লক্ষ্যে প্রতিবাদ বিএনপি সমাবেশ করছে।

আরও পড়ুন : নয়া পল্টনে বিএনপি’র সমাবেশ শুরু

শনিবার (১৮ মার্চ) দুপুর ২টা থেকে ঢাকার নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনের সড়কে অস্থায়ী মঞ্চে এই সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

আর সমাবেশে দলটির অঙ্গসংগঠন ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে কয়েক দফায় কথা কাটাকাটি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। তবে সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুন : জাতির পিতার জন্মদিনে ডা. মুরাদের শ্রদ্ধা

প্রত্যক্ষদর্শী সূত্রে, সমাবেশের মঞ্চে সামনে বসা নিয়ে ঢাকা কলেজ ছাত্রদল ও সরকারি তিতুমির কলেজ ছাত্রদলের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে।

ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল এ সময় সমাবেশ মঞ্চ থেকে নেমে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

আরও পড়ুন : স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট হতে হবে

ছাত্রদলের ধস্তাধস্তির ঘটনা সম্পর্কে মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেন, এটা তেমন কোনো ঘটনা নয়। নেতাকর্মীদের মধ্যে হালকা কথা কাটাকাটি হয়েছে। এখন সবকিছু ঠিকঠাক আছে।

ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরও পড়ুন : বাউফলে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০

সমাবেশে সভাপত্বি করছেন মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান। আর সঞ্চালনা করছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা