ছবি : সংগৃহিত
রাজনীতি

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় যুব লীগের শান্তি সমাবেশ

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি : দেশব্যাপী বিএনপি-জামায়াতের নৈরাজ্য সৃষ্টি করে সন্ত্রাসী কর্মকান্ড ও অস্থিতিশীল পরিবেশ তৈরি করার প্রতিবাদে শান্তি র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : বাসায় ফিরলেন খালেদা জিয়া

সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলের দিকে মাটিরাঙ্গা সদর ও পৌর যুবলীগের আয়োজনে অনুষ্ঠানের আয়োজন করা হয়,

উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে একটি শান্তি র‍্যালি বের হয়ে মাটিরাঙ্গা পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

আরও পড়ুন : তাদের হাতে ২১ আগস্টের রক্তের দাগ

এ সময় মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে মাটিরাঙ্গা পৌর যুবলীগের সভাপতি আরিফ হোসেন সভায় সভাপতিত্ব করেন,সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সদস্য কল্যাণমিত্র বড়ুয়া।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো: তসলিম উদ্দিন রুবেল, মাটিরাঙ্গা পৌর যুবলীগের সাধারন সম্পাদক মো. আলাউদ্দিন, মাটিরাঙ্গা পৌর স্বেচ্চাসেবক লীগের সভাপতি শাহাদাত হোসেন, মাটিরাঙ্গা পৌর ছাত্রলীগের সভাপতি মো: আব্দুর রাজ্জাক প্রমুখ।

আরও পড়ুন : হাসপাতালে খালেদা জিয়া

বক্তরা বলেন,যারা সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে মানুষের জানমালের ক্ষয়ক্ষতি করবে তাদের কে ছাড় দেয়া হবে না, উপযুক্ত দাঁত ভাঙা জবাব দেয়া হবে, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণমিত্র বড়ুয়া বলেন, বিএনপি বর্তমানে স্বাধীন ভাবে ব্যবসা বানিজ্য করছে,কেউ তাদের বাধা দিচ্ছে না,আওয়ামী লীগ সব সময় শান্তি চায়,তারা দেশ ও জনগনের কথা বলে, বি এনপি এতো শান্তিতে থাকার পরে ও তারা দেশে সন্ত্রাস, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরী করতে চায়। দেশের শান্তি বিনষ্ট কারী তাদের এই অপচেষ্টা সকলে মিলে কঠোর হস্তে প্রতিহত করতে হবে।

আরও পড়ুন : উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ

অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরনজয় ত্রিপুরা, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম খন্দকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবুল আহমেদ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো. হারুন মিয়া সহ উপজেলা ও পৌর এলাকার সকল নেতাকর্মী'রা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা