রাজনীতি

খুবই সতর্ক থাকতে হবে

সান নিউজ ডেস্ক: আসন্ন সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপি দুই ভাগে বিভক্ত হয়েছে। এদের একটি গ্রুপ বেগম খালেদা জিয়া ভিত্তিক যারা দলের জ্যেষ্ঠ রাজনীতিবিদ, তারা চাচ্ছেন নির্বাচনে যেতে। অপর দিকে লন্ডনে বসে তারেক রহমান ও তার অনুসারীরা চাচ্ছেন নির্বাচন বানচাল করতে। এই উদ্দেশ্যে তারা বহু অপচেষ্টা করবে কিন্তু তাদের সফল হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান।

আরও পড়ুন: রাষ্ট্রপতির দায়িত্ব নিতে বাধা নেই

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলায় কেমিস্টের কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সারা দেশে বেশ কিছু জঙ্গি ধরা পড়েছে এমন কিছু ঘটনা ঘটানোর চেষ্টা করা হবে। যেন এই দেশটাকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা যায়। তারা আসলে লাশ চায়। হতে পারে সাধারণ জনগণের লাশ, হতে পারে আমাদের দলের নেতাকর্মীদের লাশ কিংবা বিএনপির জ্যেষ্ঠ কোনো নেতার লাশ। এ রকম পরিবেশ সৃষ্টি করার অপচেষ্টা করবে, কিন্তু তাদের এই চেষ্টা সফল হবে না।

শামীম ওসমান বলেন, তারেক রহমান মানি লন্ডারিং মামলা ও একুশে আগস্ট গ্রেনেড হামলার সাজাপ্রাপ্ত আসামি। এছাড়া তার বিরুদ্ধে অস্ত্র মামলাসহ বেশ কিছু মামলা বিচারাধীন রয়েছে। তাই তিনি দেশে আসতে পারবেন না। তিনি জানেন, নির্বাচনে গেলে তারা ১৫১ আসন পাবেন না। এই বিষয়ে অনেকে তর্ক করেন জনপ্রিয়তা পাওয়ার জন্য। ২০০৮ সালে তাদের সাজানো তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই তারা মাত্র ২৯টি আসন পেয়েছিল।

আরও পড়ুন: মৃতের সংখ্যা ৩৭ হাজার ছাড়িয়েছে

শামীম ওসমান বলেন, যারা দেশকে ভালোবাসেন, সামনের দিকে আরও এগিয়ে যাক এটা চান, তাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করবো সচেতন থাকার জন্য। সামনের তিন থেকে চার মাস খুবই সতর্ক থাকতে হবে। ওরা আঘাত করার চেষ্টা করবে, কিন্তু সেই সুযোগ তাদের দেওয়া হবে না।

এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত ফেরদৌস, সদর উপজেলা চেয়ারম্যান আজাদ বিশ্বাস, ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির, ফতুল্লা ইউপি চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন, গোগনগর ইউপি চেয়ারম্যান ফজর আলী, বক্তাবলী ইউপি চেয়ারম্যান শওকত আলী, কুতুবপুর ইউপি চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু প্রমুখ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা