সেতুমন্ত্রী ওবায়দুল কাদের (ফাইল ছবি)
রাজনীতি

আওয়ামী লীগের ভীত দুর্বল নয়

সান নিউজ ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ কচুপাতার পানি কিংবা শিশির বিন্দু নয় যে টোকা দিলেই পড়ে যাবে। আওয়ামী লীগের ভীত এতটা দুর্বল নয়। আওয়ামী লীগের সম্পর্ক এদেশের মাটি ও মানুষের সঙ্গে।

আরও পড়ুন: কয়লা সংকটে উৎপাদন বন্ধ

রোববার (১৫ জানুয়ারি) দুপুরে নীলফামারীর সৈয়দপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, জাতীয় পার্টির সঙ্গে আমাদের মিল নেই, কিন্তু কৌশলগত মিত্রতা আছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছেন। শেখ হাসিনাই বাবার পাশে মায়ের নামের ব্যবহার শুরু করেছেন। তিনি মায়েদের সম্মান দিয়েছেন। তিনি সব সময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। এ অঞ্চলের জন্য ৯ লাখ শীতবস্ত্র দিয়েছেন তিনি। আজ রংপুর বিভাগের ৯ জেলায় ২৭ হাজার শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।

আরও পড়ুন: ৪৫৯ বাংলাদেশির সম্পত্তি অনুসন্ধানের নির্দেশ

সেতুমন্ত্রী বলেন, তারা (বিএনপি) ১০ ডিসেম্বর সরকারের পতন ঘটানোর হুমকি দিয়েছিল, কিন্তু পারেনি। কেননা তাদের আন্দোলনের কোনো ইস্যু নেই। বিএনপির সঙ্গে সময়মতো খেলা হবে।

নীলফামারী জেলা আওয়ামী লীগের সহযোগিতায় এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীর সভাপতিত্বে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাহাজান খানসহ ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলামখসহ রংপুর বিভাগের ৮ জেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা