তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ (ফাইল ছবি)
রাজনীতি

বিএনপি নির্বাচনে আসুক

সান নিউজ ডেস্ক: বিএনপির নির্বাচনভীতি দূর করার দায়িত্ব আওয়ামী লীগের নয়। নির্বাচনের আয়োজন করবে নির্বাচন কমিশন। কমিশনও চায় বিএনপি নির্বাচনে আসুক। আওয়ামী লীগ খেলে জিততে চায়। আমরা ‘ওয়াকওভার’ চাই না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আরও পড়ুন: সাগরে ডুবে পর্যটকের মৃত্যু

তিনি বলেন, ২০১৮ সালের নির্বাচনে অংশ নেবে কিনা, তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিল বিএনপি। শেষ পর্যন্ত সে নির্বাচনে অংশ নিয়েছিল তারা। আমরা চাই, পূর্ণশক্তি নিয়ে আগামী নির্বাচনে অংশ নেবে বিএনপি। জনগণ থেকে অনেক দূরে সরে গেছে বলেই নির্বাচনে অংশ নিতে তাদের এত ভয়।

সোমবার (২৬ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, গণতান্ত্রিক, নিয়মতান্ত্রিক আন্দোলনে কোনও বাধা নেই। কিন্তু বিএনপি নিয়মতান্ত্রিক আন্দোলন করে না, তারা ধ্বংসাত্মক আন্দোলন করে এবং আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। দেশের জনগণ কোনোভাবেই এটি করতে দেবে না। এমন আন্দোলন বিএনপির পরিহার করা উচিত।

আরও পড়ুন: নেপালের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন পুষ্পকুমার

সামনে অনেক চ্যালেঞ্জ আছে জানিয়ে ড. হাছান মাহমুদ বলেন, বিএনপির অপতৎপরতা মোকাবিলা করাই আমাদের এখন বড় চ্যালেঞ্জ। তবে সব চ্যালেঞ্জ মোকাবিলা করেই আওয়ামী লীগ এগিয়ে যেতে চায়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা