রওশন এরশাদ
রাজনীতি

সব নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি

সান নিউজ ডেস্ক: জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ বলেছেন, আগামীতে অনুষ্ঠিত দেশের সব নির্বাচনে জাতীয় পার্টি (জাপা) অংশ নেবে।

আরও পড়ুন: এ বছর সীমান্তে হত্যা কম

তাই নেতাকর্মীদের বিভ্রান্তি ও ভেদাভেদ ভুলে দলীয় ঐক্য বজায় রেখে পার্টিকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি।

শনিবার (১৭ ডিসেম্বর) সকালে রাজধানীর গুলশানে বিরোধীদলীয় নেতার রাজনৈতিক কার্যালয়ে এক আলোচনা সভায় রওশন এরশাদ এ কথা জানান। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় অংশ নেন তিনি।

জাতীয় পার্টি সব সময় নির্বাচনমুখী রাজনীতিতে বিশ্বাসী উল্লেখ করে তিনি বলেন, সে কারণেই দেশের সব ক্রান্তিকালেও জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেয়।

আরও পড়ুন: ৩০ ডিসেম্বর বিএনপির গণমিছিল

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহাম্মদ এরশাদ গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে ক্ষমতা ছেড়ে অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করেছিলেন বলে জানান রওশন এরশাদ।

তিনি বলেন, কিন্তু সেদিন তার দল জাতীয় পার্টিকে লেভেল প্লেয়িং ফিল্ডে নির্বাচন করতে দেওয়া হয়নি।

রওশন এরশাদ আরও বলেন, সেদিন পার্টির শীর্ষনেতাসহ হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছিল। জ্বালিয়ে দেওয়া হয়েছিল অনেকের ঘরবাড়ি। সেই থেকে দেশে প্রতিহিংসার রাজনীতির শুরু হয়।

আরও পড়ুন: এলিয়েনের অস্তিত্ব পাওয়া যায়নি

পার্টির জ্যেষ্ঠ নেতা ও সাবেক প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা। আরও বক্তব্য রাখেন বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ্, সাবেক প্রেসিডিয়াম সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী গোলাম সারোয়ার মিলন, পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য এসএমএম আলম প্রমুখ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা