ছবি-সংগৃহীত
রাজনীতি

মানুষের গণজোয়ার সৃষ্টি হয়েছে

সান নিউজ ডেস্ক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন হবে না। বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে মিথ্যা মামলা ও সাজা প্রত্যাহার করে দেশে আসতে দিতে হবে। বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।

আরও পড়ুন: ব্রিটেনের নতুন অর্থমন্ত্রী জেরেমি হান্ট

শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় ময়মনসিংহ পলিটেকনিক ইন্সটিটিউট মাঠের সমাবেশে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ১৯৭৪ সালে যখন দেশে দুর্ভিক্ষ হয় তখন আওয়ামী লীগের দুঃশাসনের কারণে মানুষ কষ্ট করতে লাগলেন। তখন বঙ্গবন্ধু বলেছিলেন, আমার দলে তো সব চাটার দল, চোরের দল, সব চুরি করে খেয়ে ফেলছে। বিদেশ থেকে কম্বল আসল তাও চুরি করে খেয়ে ফেলছে। আমার কম্বলটাই পেলাম না।

তিনি বলেন, মানুষের মুখ বন্ধ করার জন্য সরকার ডিজিটাল আইন করল। যেন মানুষ সরকারের দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে না পারেন। শেখ হাসিনা কি গড, দেবতা নাকি ঈশ্বর যে তাকে নিয়ে সমালোচনা করা যাবে না। সম্প্রতি রাজবাড়িতে আমাদের এক সমাজসেবী বোন নাকি ফেসবুকে শেখ হাসিনার সমালোচনা করেছেন। এজন্য রাতের আধারে তাকে ধরে নিয়ে গেল। এসব করে মানুষের মুখ বন্ধ করতে পারবেন না। আজ মানুষের গণজোয়ার সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

বিএনপির এ নেতা বলেন, ময়মনসিংহের এ সমাবেশের আগে আওয়ামী লীগের সোনার ছেলেরা নাকি আমার রাজনৈতিক সহকর্মীদের ওপর হামলা চালিয়েছে। তারা যে হোটেলে ছিল সেখানে গুলি করছে। সমাবেশে আসার পথে দেখেছি সোনার ছেলেরা লাঠিসোঁটা নিয়ে দাঁড়িয়ে আছেন। আমাদের নেতাকর্মীদের দেখে তারা লেজ গুটিয়ে পালিয়েছেন।

ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মশিউর রহমান, বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স প্রমুখ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা