রাজনীতি

ফখরুলের বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার শামিল

সান নিউজ ডেস্ক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, সরকারের প্রতি মার্কিন নিষেধাজ্ঞা চেয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য দিয়েছেন দেখলাম, তা যদি সত্য হয় তবে সেটি রাষ্ট্রদ্রোহিতার শামিল।

আরও পড়ুন: ডেঙ্গুতে একদিনে রেকর্ড ৮ মৃত্যু

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফেরা প্রতিমন্ত্রীকে এ সময় বিভিন্ন প্রশ্ন করেন সাংবাদিকরা। সেসবের উত্তর দেন তিনি। এর আগে বুধবার (১২ অক্টোবর) চট্টগ্রামে বিএনপির সমাবেশে সরকারের বিভিন্ন সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, যুক্তরাষ্ট্র র্যাবের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। আমরা বলতে চাই, শুধু র্যাবকে নয়, শেখ হাসিনার সরকারকে নিষেধাজ্ঞা দিতে হবে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রবিষয়ক উপমন্ত্রী ওয়েন্ডি শেরম্যানের সঙ্গে বৈঠকের বিষয়টি তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, তিনি বাংলাদেশে মানবাধিকার সমুন্নত রাখা এবং অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের ওপর গুরুত্ব পুনর্ব্যক্ত করেছেন। তারা নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার কথা বলেছেন। আমরা এ বিষয়ে তাকে জানিয়েছি- নির্বাচন সুষ্ঠু হবে। কিন্তু কোনো রাজনৈতিক দল ভোটে না এলে, সে দায়ভার আমাদের নয়।

আরও পড়ুন: পাকিস্তানে বাসে আগুন, নিহত ১৭

প্রতিমন্ত্রী সংবাদ সম্মেলনে জাতিসংঘ মানবাধিকার পরিষদের সদস্য পদে বাংলাদেশের নির্বাচিত হওয়ার বিষয়টি তুলে ধরেন। পাশাপাশি রাশিয়া-ইউক্রেন ইস্যুতে জাতিসংঘ সাধারণ পরিষদের রেজুলেশনে বাংলাদেশের ভোট দেওয়ার কথাও তুলে ধরেন তিনি। এ রেজুলেশনে বাংলাদেশ ইউক্রেনের অখণ্ডতার পক্ষে ভোট দিয়েছে।

এছাড়া ঢাকায় বিদেশি কূটনীতিকরা শিষ্টাচার বজায় রেখে চলবেন বলেও প্রত্যাশা ব্যক্ত করেন শাহরিয়ার আলম।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা