রাজনীতি

বিএনপির ৭৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগ উপজেলায় সাবেক এক নারী ইউপি সদস্যকে হত্যার চেষ্টা, তার বাড়ি ভাঙচুরের এবং অগ্নিসংযোগের অভিযোগে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্যসহ কাজী মফিজুর রহমানসহ (৬০) দলটির সহযোগী সংগঠনের ৭৮নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

আরও পড়ুন: জাতিসংঘে রোহিঙ্গা সমস্যা তুলে ধরবো

মঙ্গলবার (১৩ সেপ্টম্বর) বিকেলে সেনবাগ থানায় মামলাটি করা হয়। মামলায় বিএনপির নির্বাহী কমিটির সদস্যসহ কাজী মফিজুর রহমানকে প্রধান আসামি করে এজাহার নামীয় আসামি করা হয়েছে ১৮জনকে। এ মামলায় অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে। তবে এ মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার দেখাতে পারেনি পুলিশ।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ আগস্ট বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ডুমুরুয়া ইউনিয়নের ৪, ৫, ৬ নম্বর ওয়ার্ডের সাবেক নারী ইউপি সদস্য মমতাজ বেগমের বাড়িতে হামলা ভাংচুর, অগ্নিসংযোগ এবং নগদ ৭০হাজার টাকাসহ ২০ হাজার টাকার মালামাল চুরি করা হয়। একই সঙ্গে বিএনপি-জামায়াতের নেতাকর্মী বিএনপি নেতা কাজী মফিজুর রহমানের নেতৃত্বে অগ্নিসংযোগ করে তার বাড়িতে ভাংচুর চালিয়ে ৭৫ হাজার টাকা মূূল্যের সামগ্রী নষ্ট করে এবং তাকেসহ তার পরিবারের সদস্যদের প্রাণে হত্যা করে লাশ গুম করার হুমকি দেয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করলে হামলাকারীদের ইট পাটকেলের আঘাতে কয়েকজন পুলিশ সদস্যও আহত হয়।

আরও পড়ুন: আমাদের ফরেন রিজার্ভ কমছে

অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্যসহ কাজী মফিজুর রহমানের মুঠোফোনে কল করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী মামলা হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ আসামিদের গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা