রাজনীতি

মন্ত্রিত্ব যা‌বে কিনা, এখতিয়ার প্রধানমন্ত্রীর

সান নিউজ ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের মন্ত্রিত্ব চলে যাবে কিনা, সে এখতিয়ার প্রধানমন্ত্রীর।

আরও পড়ুন : পরিত্যক্ত বর্জ্যে উৎপাদিত পণ্য যাচ্ছে বিদেশে

বুধবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‌‘বিএসআরএফ সংলাপ’-এ অংশ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

সংলাপে সভাপতিত্ব করেন বিএসআরএফের সভাপতি তপন বিশ্বাস আর সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাসউদুল হক।

ওবায়দুল কাদের ব‌লেন, পররাষ্ট্রমন্ত্রী সব সময় প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হবেন, এমন কোনো কথা নেই। ন‌রেন্দ্র মো‌দি এসেছেন, তখন কি (তা‌দের) পররাষ্ট্রমন্ত্রী সঙ্গে ছি‌লেন? পররাষ্ট্রমন্ত্রীও তো মানুষ। একজন মানুষ অসুস্থও হ‌তে পা‌রেন। তার বাসা থে‌কে শুনেছি তি‌নি কিছুটা অসুস্থ। এটা হ‌তেই পা‌রে।

সেতুমন্ত্রী বলেন, কিছুদিন আগে কথাবার্তা বলায় তার (মোমেন) হয়‌তো একটা স্লিপ হ‌য়ে‌ছে, এজন্য তার মন্ত্রিত্ব চ‌লে যা‌বে কিনা এ এখতিয়ার তো আমার নেই। এ এখতিয়ার প্রধানমন্ত্রীর, তি‌নি চাইলে বাদ দি‌তে পা‌রেন।

আরও পড়ুন : ফের বাড়ল এলপিজির দাম

এ বিষ‌য়ে অন্য কারও কিছু বলার নেই উল্লেখ করে আওয়ামী লীগের এ নেতা বলেন, বললে সেটা হবে অতি কথন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা