রাজনীতি

গভীর রাতে বাস-বাড়িতে হামলা

সান নিউজ ডেস্ক: যশোরে গভীর রাতে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক সাবু, আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান খানের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত।

আরও পড়ুন: মোটরসাইকেল চালকের প্রাণহানি

শনিবার (২৭ মার্চ) সকালে এখবর ছড়িয়ে পড়লে হামলার শিকার নেতাদের বাড়িতে দলীয় কর্মীরা ভিড় জমাতে থাকেন। এর আগে শুক্রবার (২৬ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে অনিন্দ্য ইসলাম অমিত ফেসবুক লাইভে হামলার অভিযোগ করেন।

এর আগে রাত দুইটার দিকে তার বাসায় হামলা করে একদল দুর্বৃত্ত। এ সময় তিনি ও তার মা অধ্যাপক নার্গিস বেগম বাসায় ছিলেন। অধ্যাপক নার্গিস বেগম বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য তরিকুল ইসলামের স্ত্রী। তাদের সন্তান অনিন্দ্য ইসলাম অমিত।

আরও পড়ুন: ফের জনপ্রিয়তার শীর্ষে মোদি

এদিকে, প্রত্যক্ষদর্শী নৈশপ্রহরী ও সিসিটিভির ফুটেজ দেখে জানা যায়, রাত পৌঁনে ২টার দিকে মাইক্রোবাস, প্রাইভেটকার ও মোটরসাইকেল যোগে ৩০-৪০ জনের একটি সশস্ত্র গ্রুপ বিএনপির সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলামের ঘোপের বাসায় আক্রমণ করে। তারা বাড়ির প্রধান ফটক ভাঙ্গার চেষ্টা করে ব্যর্থ হয়ে বাইরে থেকে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এসময় তারা জয় বাংলা স্লোগান দিয়ে রাতের নীরবতা ভেঙ্গে মুহুর মুহুর ইট-পাটকেল নিক্ষেপ করে। সন্ত্রাসীদের ছোড়া ইটের আঘাতে বাড়ির সিকিউরিটি লাইট ও দোতলার জানালার বেশ কয়েকটি গ্লাস ভেঙ্গে ইট ভেতরে ঢুকে যায়। তারা গালিগালাজ করে এলাকা ত্যাগ করে।

এর পরপরই ওই হামলাকারী গ্রুপটি যশোর উপশহরে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান খানের বাড়িতে চড়াও হয়। হামলাকারীরা বাড়ির সামনের সিকিউরিটি লাইট ও একটি মাইক্রোবাস ভাঙচুর করে। এছাড়া হামলাকারীদের ছোড়া ইটপাটকেলে বাড়ির উপরের তলার বেশ কিছু জানালার গ্লাস ভেঙ্গে যায়। এরপর হামলাকারী ওই গ্রুপটি একই এলাকায় অবস্থিত জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুর বাড়িতে চড়াও হয়ে ব্যাপক ভাঙচুর চালায়।

আরও পড়ুন: দেনার দায়ে বিধ্বস্ত স্বামী-স্ত্রীর আত্মহত্যা

এই হামলার পর গাড়িবহর নিয়ে শহরের কারবালায় অবস্থিত জেলা বিএনপির অপর যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকনের বাড়িতে হামলা চালায়। এসময় তাদের দেয়া জয় বাংলা স্লোগানে রাতের স্তব্ধতা ভেঙ্গে প্রকম্পিত হয়ে ওঠে গোটা এলাকা। তারা বাড়ির দোতলা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে বাড়ির বেশ কয়েকটি জানালার গ্লাস ভেঙ্গে পড়ে। হামলাকারীরা এসময় নেতাদের নাম ধরে গালিগালাজ করতে থাকে।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের কিছু ‘সন্ত্রাসী’ জয় বাংলা স্লোগান দিয়ে তাদের ও বিএনপির অন্য নেতাদের বাড়িতে হামলা চালাচ্ছে। এ সময় তিনি বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছেন বলে জানান ও দলীয় নেতাকর্মীদেরও এ ব্যাপারে সতর্ক থাকতে বলেন।

অমিত আরও বলেন, বিরোধী দলের আন্দোলন সংগ্রামে ভীত হয়েই রাতের আধারে বিএনপি নেতাদের বাড়িতে এভাবে হামলা করা হচ্ছে।

আরও পড়ুন: সিএনজি-ট্রাকের সংঘর্ষে নিহত ৩

জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান খান বলেন, এই ধরনের বর্বর হামলার ঘটনা যশোরে এর আগেও ঘটেছে। কিন্তু এবারের হামলার প্রেক্ষাপট ছিল ভিন্ন। সশস্ত্র সন্ত্রাসীরা মোটর শোভাযাত্রাসহকারে পরিকল্পিতভাবে আমাদের নেতা সাবেক মন্ত্রী তরিকুল ইসলামসহ আমাদের বাড়িঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে। শান্ত যশোরকে তারা অশান্ত করার পায়তারা করছে। এসব ঘটনার সঙ্গে জড়িত শহরের পরিচিত সন্ত্রাসীদের অবিলম্বে আটক করে বিচারের মুখোমুখি করার দাবি জানান তিনি।

জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, এই হামলা আওয়ামী সন্ত্রাসীদের নগ্নতার বহিঃপ্রকাশ। তারা জয় বাংলা স্লোগান দিয়ে এই হামলা চালিয়ে গোটা এলাকা আতঙ্কিত করে তুলেছে। তাদের হামলায় বাড়ি ঘরে ব্যাপক ক্ষতি হয়েছে। এঘটনায় মামলা করার প্রস্তুতি নেয়া হচ্ছে।

এদিকে, যশোর পুলিশের মুখপাত্র জেলা ডিবি পুলিশের ওসি রূপন কুমার জানান, হামলার বিষয়ে পুলিশ কোনও অভিযোগ পায়নি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা