রাজনীতি

মিরকাদিম পৌর আ’লীগের সভাপতি শাহীন, সম্পাদক নাসির 

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌর আওয়ামী লীগের সভাপতি হয়েছেন মিরকাদিম পৌরসভার সাবেক মেয়র শহিদুল ইসলাম শাহীন সাধারণ সম্পাদক হয়েছেন মো. নাসির উদ্দিন। রোববার (৩১ জুলাই) দুপুর ১ টার দিকে মিরকাদিম পৌরসভার রিকাবিবাজার বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: ভারতে মাঙ্কিপক্সে প্রথম মৃত্যু

পরে বিকেলে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হন তারা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদের প্রশাসক, বঙ্গবন্ধুর একান্ত সহচর ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন।

সম্মেলনটি উদ্বোধন করেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চরকেওয়ার ইউপির চেয়ারম্যান আলহাজ্ব মো. আফছার উদ্দিন ভূইয়া। এতে প্রধান বক্তা ছিলেন, মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব।

আরও পড়ুন: টাইগারদের দাপুটে জয়

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত থেকে রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ লুৎফর রহমান, সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আনিসুজ্জামান আনিস, যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকোট সোহানা তাহমিনা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহীন মো. আমান উল্লাহ্।

মিরকাদিম পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল বাতেন সেন্টুর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন পঞ্চসার ইউপির চেয়ারম্যান হাজী মো. গোলাম মোস্তফা, বজ্রযোগিনী ইউপির নব-নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মো. সিরাজুল ইসলাম, রামপাল ইউপির চেয়ারম্যান হাজী মো. বাচ্চু শেখ, থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মিজান আহমেদ, মহিলা আওয়ামী লীগ নেত্রী অ্যাডভোকেট শামসুন্নাহার শিল্পী, সদর উপজেলা পরিষদের ভাইস নাজমুল হাসান সোহেল, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সুরুজ মিয়া প্রমুখ।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা