অপশক্তিকে আমরা পরাজিত করবো
রাজনীতি

অপশক্তিকে আমরা পরাজিত করবো

মাদারীপুর প্রতিনিধি : এই সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে সাম্প্রদায়িক অপশক্তির কোন জায়গা নাই। আমরা শেখ হাসিনার নেতৃত্বে সকল অপশক্তি, অশুভ শক্তিকে মোকাবেলা করে পরাজিত করব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম।

আরও পড়ুন: যুদ্ধে ৭৫ হাজার রুশ সেনা হতাহত হয়েছে

বৃহস্পতিবার বিকেলে মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত ‘উন্নয়ন, সমৃদ্ধি ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়ের’ এক জনসভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে এই মন্তব্য করেন।

এসময় আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম আরো বলেন, ‘যারা আওয়ামীলীগকে ল্যান্ডিং স্টেশন হিসেবে ব্যবহার করে ব্যক্তিগত ও পারিবারিক সুবিধা গ্রহণ করে তাদেরকে চিহ্নিত করতে হবে। যারা আওয়ামীলীগের নেতাকর্মী তারা মানুষের কল্যাণে কাজ করবে। নিজের কল্যাণে কাজ করবে না। তাই আওয়ামীলীগকে ল্যান্ডিং স্টেশন হিসেবে কাউকে ব্যবহার করতে দেওয়া যাবে না।

আরও পড়ুন: আবারও যুক্তরাষ্ট্রকে সতর্ক করল চীন

কদমবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শৈলেন্দ্রনাথ হালদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা আওয়ামীলীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে,যুগ্ন সাধারণ সম্পাদক ও মাদারীপুর পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, শ্রম বিষয়ক সম্পদক খাইরুল হাসান নিটুল খন্দকারসহ জেলা ও উপজেলা পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দরা।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা