ভোট আমাদের কাছে চলে আসবে
রাজনীতি

ভোট আমাদের কাছে চলে আসবে

সান নিউজ ডেস্ক : পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য ও কেন্দ্রীয় নেতা জোবায়দুল হক রাসেলের একটি বিতর্কিত বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

আরও পড়ুন: নির্বাচনের কাজটা খুব সহজ নয়

আগামী বুধবার (২৭ জুলাই) পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর তাঁতেরকাঠী ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে এক বক্তব্য তাকে বলতে শোনা যায়, ‘ভোট হবে ইভিএমে কে কোথায় ভোট দেবেন তা কিন্তু আমাদের কাছে চলে আসবে অতএব ভয় পাওয়ার কোনো কারণ নাই, টেনশনেরও কিছু নাই।’

আওয়ামী লীগ নেতার এমন বক্তব্য ঘিরে সব মহলে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। বিব্রতবোধ করছেন নির্বাচন সংশ্লিষ্টরাও।এ বিষয়ে জানতে চাইলে পটুয়াখালী জেলা সিনিয়র নির্বাচন অফিসার খান আবি শাহানুর খান বলেন, ‘ইভিএমে ভোটগ্রহণ নিয়ে মিথ্যা ও ভুল তথ্য দিয়ে বিভ্রান্তিমূলক বক্তব্যের বিষয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি।

আরও পড়ুন: দ্রৌপদী মুর্মুর শপথ গ্রহণ

’ তিনি আরও বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য সবধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও আওয়ামী লীগ নেতা জোবায়দুল হক রাসেলের এ বিষয়ে বক্তব্য পাওয়া যায়নি।

সাননিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা