চারদিকে তাকালে মনে হয় দেশটা আফগানিস্তান
রাজনীতি

চারদিকে তাকালে মনে হয় আফগানিস্তান

সান নিউজ ডেস্ক : দেশের চারদিকে তাকালে মনে হয় দেশটা আফগানিস্তান হয়ে গেছে, বাংলাদেশ নয়। দেশে সাম্প্রতিক সময়ে সাম্প্রদায়িক হামলার ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, যে ঘটনাগুলো ঘটছে, এগুলো বাংলাদেশের চরিত্র নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

আরও পড়ুন : মেক্সিকোয় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ১৪

শনিবার (১৬ জুলাই) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে শহীদ জাহানারা ইমাম স্মরণে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি আয়োজিত ‘মুক্তিযুদ্ধের চেতনা ও বাংলাদেশের সাম্প্রতিক সাম্প্রদায়িক পরিস্থিতি’ শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি।

রাশেদ খান মেনন বলেন, পরিকল্পিতভাবে দেশজুড়ে সাম্প্রদায়িক হামলার ঘটনাগুলো ঘটানো হচ্ছে। গতকাল (শুক্রবার) নড়াইলের ঘটনায় সেটিই মনে হয়েছে।

তিনি সাম্প্রদায়িকতা রুখতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে গণ–আদালত, গণজাগরণ মঞ্চ যেভাবে এক হয়েছিল, তেমনি আবার ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধভাবে তরুণদের নিয়ে মাঠে লড়াই করে সাম্প্রদায়িকতা ঠেকাতে হবে।

আরও পড়ুন : স্বর্ণের দামে বড় পতন

আয়োজিত সভায় অন্যদের মধ্যে ইতিহাসবিদ অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, ঢাকা মহানগর সভাপতি আবুল হোসেন সাধারণ সম্পাদক কিশোর রায়, বাংলাদেশ আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং প্রমুখ বক্তব্য রাখেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা