নোয়াখালী জেলা আ.লীগের আহবায়ক করোনা আক্রান্ত
রাজনীতি

নোয়াখালী জেলা আ.লীগের আহবায়ক করোনা আক্রান্ত

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহবায়ক ও সুবর্ণচর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিম করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

আরও পড়ুন : আন্তর্জাতিক সনদ পেলেই চামড়ার দাম বাড়বে

বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে নোয়াখালীর সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করে জানান, খায়রুল আনম চৌধুরী সেলিম করোনা ভাইরাসে আক্রান্ত কিনা জানতে বুধবার (১৩ জুলাই) বিকেল ৩টার দিকে তাঁর নমুনা সংগ্রহ করা হয়।

নমুনা পরীক্ষা শেষে ফলাফলে জানা যায় খায়রুল আনম চৌধুরী সেলিম করোনা ভাইরাসে আক্রান্ত। পরে রাতেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ডাক্তারের পর্যবেক্ষণে রয়েছেন। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা উন্নতির দিকে রয়েছে।

এদিকে খায়রুল আনম চৌধুরী সেলিম করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পেয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন : হজের ফিরতি ফ্লাইট রাতে শুরু

এক ক্ষুদে বার্তায় প্রধানমন্ত্রী জানান, দোয়া করি আল্লাহ রাব্বুল আলামীন তাঁকে সুস্থ করে তুলেন। আমার সালাম দিয়ো। চিকিৎসার জন্য কিছু প্রয়োজন হলে জানাবে।

এদিকে, এক ভিডিও বার্তায় খায়রুল আনম চৌধুরী সেলিম বলেন, নেত্রী আপনি আমার জন্যে দোয়া করবেন, আপনার দোয়াই চাই আমি। আর কিছুনা, আপনার দোয়া চাই। উত্তরে প্রধানমন্ত্রী জানান, সব সময়ই দলের সকলের জন্য দোয়া করি। আপনি ভালো থাকবেন।

আরও পড়ুন : লঙ্কান প্রেসিডেন্ট মালদ্বীপ ছেড়ে সিঙ্গাপুরে

খায়রুল আনম চৌধুরী সেলিমের ছোট মেয়ে সালমা সাদিয়া জানান, পবিত্র ঈদুল আযহার পরের দিন থেকে বাবা জ্বর ও কাশিতে ভুগছিলেন। পরে গতকাল বুধবার বিকাল ৩টায় তাঁর শরীর থেকে করোনা ভাইরাস পরীক্ষার জন্য নমুনা দেওয়া হয়। রাতে তাঁর করোনা পরীক্ষায় পজিটিভ এসেছে।

বর্তমানে তিনি জেলা শহর মাইজদীর একটি বেসরকারি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাবা যেন দ্রুত সুস্থ হয়ে উঠেন, সেই জন্যে সকলের কাছে দোয়ার দরখাস্ত রইলো।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা