গোলাম রসুল চৌধুরী রাহেল
রাজনীতি

মেয়র প্রার্থী রাহেল চৌধুরী কারাগারে

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভার গত নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী গোলাম রসুল চৌধুরী রাহেলের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার রাহেল চৌধুরী হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-৫-এ আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। ম্যাজিস্ট্রেট ঝুমুর সরকার দীর্ঘ শুনানি শেষে দুপুর সাড়ে ১২টার দিকে রাহেল চৌধুরীর জামিন আবেদন নামঞ্জুর করে জেল-হাজতে পাঠানোর নির্দেশ দেন। সোয়া ১টার দিকে রাহেল চৌধুরীকে হবিগঞ্জ শহর থেকে ৫ কিলোমিটার দূরের কারাগারে পাঠানো হয়।

গোলাম রসুল চৌধুরী রাহেল নবীগঞ্জ শহরের হাসপাতাল সড়কের মৃত গোলাম রব্বানীর ছেলে ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিনের মেয়ের জামাতা।

মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালের পৌর নির্বাচনের দুই দিন আগে ১৫ জানুয়ারি রাহেল চৌধুরী আওয়ামী লীগের মেয়র প্রার্থী হওয়া স্বত্বেও বিএনপি প্রার্থী ছাবির আহমেদ চৌধুরীর লোকজনের উপর হামলা করেন। একপর্যায়ে ছাবির আহমেদ চৌধুরীর চাচাতো ভাই শফিক আহমেদ চৌধুরীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন রাহেল চৌধুরী। দ্রুত তাকে সিলেট ওসমানী মেডিক্যালে পাঠানো হয়। দীর্ঘ চিকিৎসার পর তিনি সুস্থ হন।

এ ঘটনায় মামলা দায়ের করা হলে মামলাটি এফআইআর হয়। কিন্তু আসামিকে পুলিশ গ্রেফতার করেনি। পিবিআই মামলার তদন্ত করে ২০২২ সালের ৩০ মার্চ চার্জশিট প্রদান করে। চার্জশিট আদালতে গৃহীত হওয়ার পর আসামিদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হয়। দীর্ঘ দিন ওয়ারেন্ট থাকার পর ৪ জুলাই আসামি রাহেল চৌধুরী আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা