খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ( ফাইল ছবি )
রাজনীতি

বিএনপি নির্বাচনে আসবেই

সান নিউজ ডেস্ক: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন তাই এখন থেকেই নেতাকর্মীদের মাঠে কাজ করতে হবে। বিএনপির নেতারা মুখে যতই বলুক না কেন তারা নির্বাচনে আসবেই। তারা ভিতরে ভিতরে মাঠ গোছাচ্ছে। তারা যদি নির্বাচনকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করতে চায় তাহলে জনগণকে সঙ্গে নিয়ে তাদেরকে প্রতিহত করার আহবান জানান তিনি।

আরও পড়ুন: মুক্তিতে বাধা নেই সম্রাটের!

মঙ্গলবার (১১ মে) দুপুরে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে শ্রমিক লীগের নওগাঁ জেলা শাখার কমিটি পরিচিতি সভায় এসব কথা বলেন তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগসহ আমরা যে দলই করি না কেন আমাদেরকে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার আদর্শ বুকে ধারণ করে দল করতে হবে। দল ক্ষমতায় থাক বা না থাক সবাইকে সংগঠিত থাকতে হবে।

আরও পড়ুন: অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ পেলেই ব্যবস্থা

তিনি আরও বলেন, দলের কোন সদস্যের কারণে বাংলাদেশ আওয়ামী লীগ ও শেখ হাসিনার মর্যাদা ক্ষুণ্ণ না হয় সেদিকেও সবাইকে নজর রাখার আহবান জানান মন্ত্রী।

জেলা শ্রমিকলীগের সভাপতি ডিএম আব্দুল মজিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, সহ-সভাপতি আব্দুল খালেক, রফিকুল ইসলাম রফিক, যুগ্ম-সাধারণ সম্পাদক জাভেদ জাহাঙ্গীর সোহেল, বিভাষ মজুমদার গোপাল, সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম তোতা, ইলিয়াস তুহিন রেজা, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ প্রামাণিক।

সভায় শ্রমিকলীগ, জেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা