বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাজনীতি

দেশকে সুষ্ঠু জায়গায় নিয়ে আসতে

সান নিউজ ডেস্ক: রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী ও শিক্ষার্থীদের সংঘর্ষের মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে, দেশে আসলে কোনো সরকার নেই। এ সরকার সম্পূর্ণ ব্যর্থ সরকার। তারা রাষ্ট্রকেও ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরও পড়ুন: দেশের প্রতিটি ঘর আলোকিত করব

বৃহস্পতিবার (২১ এপ্রিল) শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। ছাত্রদলের নবগঠিত কমিটি গঠন উপলক্ষে মাজারে শ্রদ্ধা জানানো হয়।

বিএনপির মহাসচিব বলেন, তাদের চোখের সামনে ঘণ্টার পর ঘণ্টা সংঘর্ষ হয়েছে, সেটা বন্ধের জন্য তারা কোনো পদক্ষেপ নেয়নি। উপরন্তু তাদের কর্মকর্তারা বিভিন্নভাবে বক্তব্য দিচ্ছেন, তারা কোনো পক্ষেই ছিলেন না, নিরপেক্ষ ভূমিকা পালন করছে। নিরপেক্ষ ভূমিকা পালন করে তারা সংঘর্ষকে আরো ভয়াবহ হতে ভূমিকা পালন করেছে। এ মৃত্যুর জন্য, হত্যার জন্য তারাই দায়ী।

আরও পড়ুন: নিউমার্কেটে সংঘর্ষ: নাহিদের পর চলে গেলেন মুরসালিন

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে জার্মান রাষ্ট্রদূতকে মিসকোড করে বিএনপি বক্তব্য দিয়েছে- রাষ্ট্রদূতের এমন বক্তব্যের বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, এ কথাগুলো তিনি সঠিক বলেননি। কারণ আমাদের তিনি (আমির খসরু মাহমুদ চৌধুরী) কখনো জার্মান রাষ্ট্রদূতকে কোড করে এ কথাগুলো বলেননি। জার্মান রাষ্ট্রদূত ভুল উদ্ধৃতি দিয়েছেন।

তিনি বলেন, নতুন কমিটি মাজারে ফুল দিয়ে শপথ নিয়েছে, তারা সংগঠনকে অত্যন্ত সুসংগঠিত ও গণতন্ত্র পুনরুদ্ধারে ছাত্রদলকে উপযোগী করে তুলবে। অল্প সময়ের মধ্যে তারা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে সারাদেশে অতীত ঐতিহ্য অনুযায়ী ছাত্রদলকে একটি শক্তিশালী সংগঠনে পরিণত করবে। আজকে দেশে যে সংকট, গণতন্ত্রহীনতা, জনগণের ভোটাধিকার হরণ ও ছাত্রদের যে ন্যূনতম দাবি, সেইগুলো পূরণ না করা, শিক্ষা ব্যয় কমানো, শিক্ষা শেষে যেন কর্মসংস্থান পায় সেই আন্দোলনগুলো অবশ্যই ছাত্রদল করবে।

আরও পড়ুন: সাংবাদিকদের ওপর হামলার বিচার হবে

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর এই বক্তব্যে থেকে প্রমাণিত হয়, তারা যে অবৈধ প্রধানমন্ত্রী, অবৈধ সরকার আছে তারা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে দেশকে পরিচালনা করতে। দেশকে সুষ্ঠু জায়গায় নিয়ে আসতে।

মির্জা ফখরুল ইসলাম বলেন, এটা পরিষ্কার হয়ে গেছে, আওয়ামী লীগ যে আজকে জোর করে অবৈধভাবে ক্ষমতায় আছে তারা অত্যন্ত পরিকল্পিতভাবে দেশ থেকে গণতন্ত্রকে হরণ করেছে। ছাত্রদের তাদের ন্যূনতম ব্যয়ে শিক্ষা লাভের যে অধিকার রয়েছে, তা থেকে বঞ্চিত করেছে। একইসঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম দুর্যোগের দিকে গেছে। ভয়াবহ দুর্নীতির করালগ্রাসে দেশকে নিমজ্জিত করেছে। সেজন্য দেশের সব মানুষ দাবি তুলেছে, অবিলম্বে এ সরকারের পদত্যাগ করা উচিত। নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে নিরপেক্ষ সরকারের পরিচালনায় জনগণের সরকার প্রতিষ্ঠাতা করাই আজকে সবচেয়ে বড় দাবি এবং আন্দোলন।

আরও পড়ুন: ‘চন্দ্রিমা ও নিউমার্কেট ঢাকা কলেজের সম্পত্তি’

আওয়ামী লীগের অপরাধটা কী- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের প্রসঙ্গে জানতে চাইলে বিএনপির মহাসচিব আরও বলেন, উনাদের সবচেয়ে ভয়ংকর অপরাধ, এই দেশে তারা গণতন্ত্রকে হরণ করেছে। মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। দেশকে তারা দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছে। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে যে লক্ষ্যগুলো ছিল, সেসব লক্ষ্যকে ধূলিসাৎ করে দিয়ে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ঢাকা মহানগর বিএনপির নেতা আমানউল্লাহ আমান, আব্দুস সালাম, ছাত্রদলের সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, সিনিয়র সহ-সভাপতি রাশেদ ইকবাল খান প্রমুখ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা