রাজনীতি

খালেদা জিয়া অসুস্থ

সান নিউজ ডেস্ক: মেডিকেল বোর্ডের সুপারিশে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে সরকার কোনো ব্যবস্থা গ্রহণ না করায় ক্ষোভ প্রকাশ করে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন, খালেদা জিয়া বর্তমানে অসুস্থ। দেশবাসীর কাছে দোয়াও চেয়েছেন তিনি।

আরও পড়ুন: রওশন-কাদেরকে বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

বুধবার (৬ এপ্রিল) সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গুলশানের বাসায় আনার পর এসব কথা বলেন তিনি। এর আগে হাসপাতালে রেডিওলজিক্যাল টেস্ট, ইমেজিং, ব্লাড ও ইউরিন টেস্ট, লিভার ও কিডনি ফাংশন টেস্ট, হার্টের টেস্টসহ বিভিন্ন নিরীক্ষা শেষে সন্ধ্যা সাড়ে ৬টার পর খালেদা জিয়া বাসায় ফেরেন।

ডা. জাহিদ বলেছেন, যে মানুষটি আলিয়া মাদরাসায় হেঁটে হেঁটে গিয়েছেন, সেই মানুষটি গত ২০২০ সালের ২৫ মার্চ থেকে হুইল চেয়ার বাউন্ড হয়েছেন। একজন হাঁটা মানুষ যদি হুইল চেয়ারে চলেন, তিনি কি ভালো আছেন?

তিনি আরও বলেন, যে মানুষটি এভারকেয়ার হসপিটালে তিন ধাপে প্রায় ছয় মাস ভর্তি থেকেছেন, তাকে নিয়ে অনেকে বিভিন্ন কথা বলেন। আজকের বাস্তবতা হচ্ছে উনি (খালেদা জিয়া) অসুস্থ। উনার পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। আপনারা সবাই দোয়া করবেন উনি যাতে সুস্থ হয়ে ওঠেন। উনি নিজেও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

আরও পড়ুুন: ফের বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক

ডা. জাহিদ মনে করেন, মানুষের অসুস্থতা নিয়ে যারা ব্যঙ্গ করেন, যারা কথা বলেন, তাদেরকে বুঝ দেওয়ার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দিতে পারেন। আমাদের পক্ষে এটা সম্ভব না। উনি অসুস্থ যদি না-ই হতেন, আজকেই বা উনার মেডিকেল চেকআপের কি প্রয়োজন ছিল?

মেডিকেল বোর্ড উনার এমন কী জিনিস উপলব্ধি করলেন যে, খালেদা জিয়ার পরীক্ষা-নিরীক্ষা করা প্রয়োজন? সে জন্য কিন্তু উনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আজকের পরীক্ষার রিপোর্টগুলো হাতে পেলে উনার সম্পর্কে পরবর্তী পদক্ষেপগুলো নেওয়া হবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা