রাজনীতি

সিপিবি’র সভাপতি আলম, প্রিন্স সম্পাদক

সান নিউজ ডেস্ক: বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কমরেড মোহাম্মদ শাহ আলম সভাপতি ও কমরেড রুহিন হোসেন প্রিন্স সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সভায় আগামী ৬ মার্চ যথাযথ মর্যাদায় পার্টির ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালনের কর্মসূচি গ্রহণ করা হয়।

আরও পড়ুন:

শুক্রবার (৪ মার্চ) রাজধানীর পুরানা পল্টনস্থ পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সিপিবি’র দ্বাদশ কংগ্রেসের (সম্মেলন) মধ্য দিয়ে নির্বাচিত কেন্দ্রীয় কমিটির প্রথম সভায় নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। আগের কমিটিতে বীর মুক্তিযোদ্ধা শাহ আলম সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্র নেতা প্রিন্স কেন্দ্রীয় সম্পাদক ছিলেন।

বিদায়ী সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মিহির ঘোষ কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ওই তিনজন ছাড়াও পার্টির ৬ সদস্যের সভাপতিমণ্ডলীতে (প্রেসিডিয়াম) নির্বাচিত হয়েছেন শামসুজ্জামান সেলিম, শাহীন রহমান ও অধ্যাপক এ এন রাশেদা।

প্রসঙ্গত, ‘দুঃশাসন হটাও, ব্যবস্থা বদলাও, বিকল্প গড়ো’ এই স্লোগানে গত ২৫ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চারদিন রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে সিপিবির দ্বাদশ কংগ্রেসে নতুন কমিটি নির্বাচিত হয়।

আরও পড়ুন:

কংগ্রেসের সিদ্ধান্ত অনুযায়ী, পরবর্তী পার্টির কেন্দ্রীয় কমিটির সর্বোচ্চ সদস্য সংখ্যা হবে ৪৯ জন। সেখানে গোপন ব্যালটে প্রতিনিধিদের ভোটে ৭২ জন প্রার্থীর মধ্যে ৪৩ জন নির্বাচিত হন। সিপিবি’র দ্বাদশ কংগ্রেসে সারাদেশ থেকে ৪৮৭জন প্রতিনিধি ছাড়াও পর্যবেক্ষকরা অংশ নেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা