মাহমুদুর রহমান মান্না (ছবি: সংগৃহীত)
রাজনীতি

স্বরাষ্ট্র ও পররাষ্ট্রমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে: মান্না

নিজস্ব প্রতিবেদক: দেশে গুমের ঘটনা ও গুম হওয়া ব্যক্তিদের নিয়ে স্বরাষ্ট্র এবং পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

তিনি বলেন, মন্ত্রিসভার দুজন শীর্ষ মন্ত্রীর কাছ থেকে এমন মিথ্যা কথা ও গুম হওয়া ব্যক্তি পরিবারের প্রতি উপহাসমূলক বক্তব্য অমার্জনীয়। এই বক্তব্যের জন্য দুই মন্ত্রীকে জনগণের কাছে প্রকাশ্য ক্ষমা চাইতে হবে।

রোববার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ এই নেতা বলেন, বিরোধী শক্তিকে দমন করতে অবৈধ ক্ষমতাসীন সরকারের গুম, খুনের কথা আজকে বিশ্ব দরবারে প্রমাণিত হয়েছে। সর্বশেষ জাতিসংঘ সরকারের নিকট গুমের বিষয়ে জানতে চাইলে ওই পরিবারগুলোর প্রতি পুলিশি হয়রানি বেড়ে যায়। স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় এটাই স্পষ্ট হয়েছে। সরকারের নির্দেশেই গুম হওয়া ব্যক্তির পরিবারকে পুলিশ হয়রানি করছে।

মান্না বলেন, গুম হওয়া ব্যক্তিদের ভূমধ্যসাগরে সলিল সমাধি হয়েছে বলে পররাষ্ট্রমন্ত্রী যে উপহাস করেছেন, এর জন্য তার বিচার জনতার আদালতে একদিন হবে। এ বক্তব্যের মাধ্যমে বিষয়টি স্পষ্ট যে, গুম হওয়া কিংবা তার ভাষায় ভূমধ্যসাগরে সলিল সমাধি হওয়া ব্যক্তিদের তালিকা তার কাছে রয়েছে।

আরও পড়ুন: খালেদা জিয়ার সুস্থতায় নেতারা হতাশ

তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অনুসারে দেশে এরকম কোনো ঘটনাই ঘটেনি। দুই মন্ত্রীর ভিন্ন বক্তব্যের বিষয়টিও স্পষ্ট করতে হবে। অবৈধভাবে ক্ষমতা কুক্ষিগত রাখতে ভয়ের রাজত্ব প্রতিষ্ঠা করতেই সরকার গুম ও ক্রসফায়ার নাটক করছে। দেশের জনগণের সঙ্গে এখন আন্তর্জাতিক মহলও এই অপকর্মের ধিক্কার জানাচ্ছে।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা