ছবি-সংগৃহিত
রাজনীতি

খালেদা জিয়ার মুক্তি না পাওয়ার ব্যর্থতা আইনজীবীদেরও

সাননিউজ ডেস্ক: বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে মুক্ত করতে না পারার পেছনে বিএনপির আইনজীবীদেরও ব্যর্থতা রয়েছে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

বুধবার (২ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। রাজনৈতিক নেতা, আলেম ওলামা, সাংবাদিক ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) এ সভার আয়োজন করে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘদিন ক্ষমতায় থাকার ইচ্ছে রয়েছে মন্তব্য করে ডা. জাফরুল্লাহ বলেন, ইচ্ছে থাকা মন্দ কিছু না। কিন্তু সেটা জনগণের মতামতের ভিত্তিতে হওয়া উচিত। আমিও তার ইচ্ছাকে সমর্থন করতাম যদি তিনি গণতন্ত্র প্রতিষ্ঠা করতেন। যেটা ওনার পিতা করার চেষ্টা করেছেন।

তিনি বলেন, সরকার বলেছে বীর মুক্তিযোদ্ধাদের সব ধরনের চিকিৎসা ফ্রি হবে। খালেদা জিয়া ৮১ দিন হাসপাতালে ছিলেন, তার টাকাটা আপনি পরিশোধ করবেন তো?

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে জাফরুল্লাহ চৌধুরী বলেন, দেশে প্রায় ৪০ লাখ শিক্ষিত যুবক-যুবতি রয়েছেন। আজ দেশে সুশাসন প্রতিষ্ঠা হলে এদের প্রত্যেকেরই চাকরি হবে। বাংলাদেশের আয় কত হতে পারে আপনাদের ধারণা নেই।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী আপনি কিছু কিছু ভালো কাজ করেছেন, যেমন- মানবতাবিরোধী অপরাধের বিচার করেছেন। কিন্তু এখানে দুটি কাজ ভুল করেছেন। একটা হলো আব্দুল কাদের মোল্লার বিচার, আরেকটা আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর বিচার। এই দুজনের বিচারটা সঠিক হয়নি। এজন্য আপনি যতটা দায়ী তারচেয়ে বিচারকরা বেশি দায়ী।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা