রাজনীতি

এরশাদের মৃত্যুবার্ষিকীতে জাপার কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:

আগামী ১৪ জুলাই জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী।

বর্তমান করোনা বৈশ্বিক পরিস্থিতির কারণে দিনটি উপলক্ষে জাতীয় পার্টি স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার ১৮ জুন জাপা থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, পার্টির চেয়ারম্যান জিএম কাদের দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী পালনের জন্য পার্টির মহাসচিব মো. মসিউর রহমান রাঙ্গাকে আহ্বায়ক এবং প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীকে সদস্য সচিব করে একটি কমিটি গঠন করে দিয়েছেন।

তারা এই কমিটিতে প্রয়োজনীয় সংখ্যক সদস্য অন্তর্ভুক্ত করবেন।

১৪ জুলাইয়ের কর্মসূচিতে যা থাকছে:

সারাদেশে জাপার সব কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা।
সব দলীয় কার্যালয়ে সকাল থেকে বিকেল পর্যন্ত কোরআন তেলাওয়াত।

বিকেলে প্রতিটি কার্যালয়ে পল্লীবন্ধু এরশাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল এবং আলোচনা সভা এবং কেন্দ্রীয়ভাবে পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপির নেতৃত্বে পার্টির সিনিয়র নেতাদের সকাল ১০টায় রংপুরে পল্লীবন্ধুর কবর জিয়ারত করবেন এবং বিকেলে পার্টির কাকরাইলস্থ কেন্দ্রীয় কার্যালয়ে পল্লীবন্ধুর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনষ্ঠিত হবে।

এছাড়া এরশাদের অনেক দিনের স্মৃতি বিজড়িত বনানীতে পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে দিনব্যাপী কোরআন তেলাওয়াত এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

জ্বালানির দাম বাড়ায় বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসভাড়া পুনর্নির্ধারণের প্রস্তাব করেছে বাংলাদেশ...

পাকিস্তানের কাছে হেরে ব্রোঞ্জ হারাল বাংলাদেশ

এশিয়ান গেমসে নারী ক্রিকেটে ব্রোঞ্জ পদক ধরে রাখতে পারল না বাংলাদেশ। নাগোয়ার কা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

জ্বালানি তেলের বাড়তি দাম প্রত্যাহারের দাবি নাহিদ ইসলামের

জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন জাতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা