করোনায়, আক্রান্ত, সাংসদ, আব্দুস, শহীদ,
রাজনীতি

করোনায় আক্রান্ত সাংসদ আব্দুস শহীদ

নিজস্ব প্রতিবেদক:

প্রাণঘাতী করোনা ভাইরাসে এবার আক্রান্ত হয়েছেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সাংসদ আব্দুস শহীদ। তিনি বর্তমানে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে ভর্তি আছেন।

করোনা আক্রন্তের বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর একান্ত সচিব (পিএস) আহাদ মো. সাইদ হায়দার।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে আহাদ মো. সাইদ হায়দার বলেন, ‘আজ স্যারের (আব্দুস শহীদ) বাসা থেকে আইইডিসিআর নমুনা সংগ্রহ করে। আজ সন্ধ্যায় পরীক্ষার ফল পজিটিভ এসেছে। ওনার জ্বর, সর্দি, কাশি আছে। তবে শ্বাসকষ্ট নেই। তাঁকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়ার চিন্তা-ভাবনা করা হচ্ছে। আমাদের সঙ্গে চিকিৎসকদের কথাবার্তা চলছে। চিকিৎসকেরা পরামর্শ দিলে আমরা তাঁকে সিএমএইচে স্থানান্তর করব।’

এর আগে উপাধ্যক্ষ আব্দুস শহীদ করোনা উপসর্গ নিয়ে গতকাল সোমবার (১৫ জুন) বিকেলে গ্যাস্ট্রোলিভার হাসপাতালে ভর্তি হন।

আব্দুস শহীদ মৌলভীবাজার-৪ আসন (শ্রীমঙ্গল কমলগঞ্জ) থেকে পরপর ৬ বার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি সাবেক চিফ হুইপ ও বর্তমান অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতির দায়িত্বে রয়েছেন।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

জ্বালানির দাম বাড়ায় বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসভাড়া পুনর্নির্ধারণের প্রস্তাব করেছে বাংলাদেশ...

পাকিস্তানের কাছে হেরে ব্রোঞ্জ হারাল বাংলাদেশ

এশিয়ান গেমসে নারী ক্রিকেটে ব্রোঞ্জ পদক ধরে রাখতে পারল না বাংলাদেশ। নাগোয়ার কা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

জ্বালানি তেলের বাড়তি দাম প্রত্যাহারের দাবি নাহিদ ইসলামের

জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন জাতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা