রাজনীতি

দুই মাস পর কেবিনে খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রায় দুই মাস সিসিইউতে থাকার পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে এভার কেয়ার হাসপাতালের সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবীর খান।

রোববার (৯ জানুয়ারি) রাত আটটার পর তাকে কেবিনে নেওয়া হয়। খালেদা জিয়ার চিকিৎসক সদস্য দলের ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেনের বরাত দিয়ে শায়রুল কবীর খান বলেন, মেডিকেল টিমের পরামর্শ অনুযায়ী ম্যাডামকে (খালেদা জিয়া) সিসিইউ থেকে কেবিনে নেওয়া হয়েছে।

সূত্র জানায়, রোববার বিকেলে খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সদস্যরা বৈঠক করেন। ওই বৈঠকের পরই তাকে সিসিউই থেকে কেবিনে নেওয়ার সিদ্ধান্ত হয়। এর আগে গত ১৩ নভেম্বর শারিরীক অবস্থার অবণতি হওয়ায় গুলশানের বাসা থেকে খালেদা জিয়াকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়।

গত ২৮ নভেম্বর খালেদা জিয়ার চিকিৎসক টিমের সদস্যরা এক সংবাদ সম্মেলনে জানান, খালেদা জিয়া লিভার সিরোসিসে আক্রান্ত হয়েছেন। তার রক্তক্ষরণ হচ্ছে। তাকে জরুরি ভিত্তিতে বিদেশে চিকিৎসার জন্য নেওয়া দরকার। এক সপ্তাহ আগে জানা যায় তার রক্তক্ষরণ বন্ধ হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা