বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাজনীতি

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে

নিজস্ব প্রতিনিধি, গাজীপুর: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা হুদা মার্কা নির্বাচন কমিশন চাই না। নির্বাচন কমিশন গঠনের আগে বর্তমান সরকারকে অবশ্যই পদত্যাগ করতে হবে। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ নির্বাচন দিতে হবে।

শুক্রবার (২৪ ডিসেম্বর) বিকেলে গাজীপুর জেলা ও মহানগর বিএনপির আয়োজনে খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, রাষ্ট্রপতি হামিদ সাহেব বিভিন্ন দলের নেতাদের ডেকে একটি স্বাধীন নির্বাচন কমিশন গঠনের কথা বলছেন। অথচ নির্বাচন কমিশন কাজই করতে পারে না। এখন আর কেউ ভোট দিতে ভোট কেন্দ্রে যায় না। অতি সম্প্রতি অনুষ্ঠিত ইউপি নির্বাচনে ৪০০ বেশি ইউনিয়ন পরিষদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছে।

তিনি আরও বলেন, সরকারি কর্মচারিদের বলছি, আওয়ামী লীগ এ দেশের মালিক নয়। দেশের মালিক জনগণ। জনগণের ট্যাক্সের টাকায় দেশ চলে। আপনারা সংবিধান মেনে চলুন, দেশ রক্ষায় কাজ করুন, জনগণের কথা ভাবুন। জনগণ আজ এ সরকারের হাত থেকে মুক্তি চায়। আপনারা জনগণের পক্ষে থাকুন।

বিএনপির মহাসচিব বলেন, আওয়ামী লীগ নেতারা বলেন আমরা নাকি নির্বাচনে আসতে ভয় পাই। আরে ভয় তো আপনারা পান। সুষ্ঠু নির্বাচন হলেই প্রমাণিত হবে কে কাকে ভয় পায়। জনগণ স্বৈরাচারী একনায়কতন্ত্র মার্কা সরকারের পরিবর্তন চায়। সাহস ও বুকের পাটা থাকলে অবাধ নিরপেক্ষ নির্বাচন দিক। তখন দেখা যাবে জনগণ কাদের চায়।

মির্জা ফখরুল বলেন, মানুষ কোথাও নিরাপদ নয়। এ সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন দেশ ধ্বংস হতে থাকবে। তাদের মেয়াদ ফুরিয়ে এসেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৬ সদস্যের নামে আমেরিকা সরকার সেংশন জারি করেছে। আমেরিকায় তাদের প্রবেশাধিকার বন্ধসহ আরও নানা বিষয়ে বাধা দিয়েছে।

তিনি আরও বলেন, এ সরকার ৪ হাজার সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়েছে। শতাধিক সাংবাদিককে হত্যা করেছ। গাজীপুরে ক্রসফায়ার হয়েছে, গাজীপুরে গুম হয়েছে, সারাদেশে ৫০০ বেশি নেতা-কর্মীকে গুম করা হয়েছে। ৩৫ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। সমগ্র দেশেই এ অবস্থা। বিএনপি নেতা ইলিয়াস এখনো ফিরে আসেনি। তার কন্যা এখনো বাবার পথ চেয়ে বসে থাকে। হাজার হাজার কোটি টাকা পাচার করে দিচ্ছে।

বিএনপির মহাসচিব বলেন, তারা কথা দিয়েছিল ১০ টাকা কেজি দরে চাল খাওয়াবে। কিন্তু চালের কেজি এখন ৭০ টাকা। স্বাস্থ্য শিক্ষা কোনো ব্যবস্থা এখন আর স্বাভাবিক নেই। খবর প্রকাশ হয়েছে, ঢাবি'র একটি বিভাগে ভর্তি পরীক্ষায় ৯৪ ভাগ অকৃতকার্য হয়েছে

তিনি আরও বলেন, খালেদা জিয়া দেশের ও জনগণের জন্য গণতন্ত্র রক্ষায় আপসহীন সংগ্রাম করেছেন। মিথ্যা মামলায় আটক হয়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। আমারা অবিলম্বে তার মুক্তি চাই। তার সুচিকিৎসার জন্য দেশের বাইরে নেয়ার দাবি জানাচ্ছি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা