ছবি- সংগৃহীত
রাজনীতি

সীমান্তে হত্যা বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ দাবি

নিজস্ব প্রতিবেক: বাংলাদেশ ও ভারত সীমান্তে বাংলাদেশি হত্যার নিন্দা ও ক্ষোভ জানিয়েছে লেবার পার্টি। হত্যা বন্ধে জাতিসংঘের হতক্ষেপ কামনা করেছে দলটি।

শুক্রবার (৩ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে সীমান্তে হত্যা বন্ধের দাবিতে এক সমাবেশের আয়োজন করে দলটি। দলের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান এ দাবি জানান।

তিনি বলেন, আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করছে ভারত। তারা সীমান্তে নিরীহ বাংলাদেশি নাগরিক হত্যা করছে। সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণেই সীমান্তে হত্যা ঘটছে। সীমান্তে হত্যা বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করছি।

লেবার পার্টির চেয়ারম্যান বলেন ইরান বলেন, দেশের ছাত্র, শিক্ষক, শ্রমিক কেউ ভালো নেই। সবার অধিকারের জন্য রাজপথে নামতে হচ্ছে। সরকার অন্যায়ের প্রতিবাদ করছে না। তিস্তা, টিপাইমুখ সমস্যার সমাধান হয়নি। দেশে কথা বলার কোনো পরিবেশ নেই।

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের সমালোচনা করে ইরান বলেন, সীমান্তে চোরাচালান বন্ধে হত্যা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। এটা মানবতা বিরোধী হত্যাকাণ্ড। বিএসএফের সহযোগিতা ছাড়া চোরাচালান সম্ভব না। ভারত আন্তর্জাতিক সব রীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাংলাদেশি নাগরিক হত্যা অব্যাহত রেখেছে। আন্তর্জাতিক আদালতে সীমান্তে হত্যার দায়ে মামলা করতে হবে।

লেবার পার্টির মহাসচিব লায়ন ফারুক রহমানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন সংগঠনের ভাইস চেয়ারম্যান মো. মোসলেহ উদ্দিন, জাতীয় পার্টির মহাসচিব আহসান হাবিব লিংকন, মুসলিম লীগের মহাসচিব জুলফিকার বুলবুল চৌধুরী, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ডা. নুরল ইসলামসহ প্রমুখ।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা