ছবি: সংগৃহীত
রাজনীতি

রওশন এরশাদ ব্যাংককে পৌঁছেছেন

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের ব্যাংককে পৌঁছেছেন। বাংলাদেশ সময় শুক্রবার (৫ নভেম্বর) রাত নয়টার পর ব্যাংককে পৌঁছান তিনি। তার ছেলে সাংসদ রাহগির আলমাহি সাদ এরশাদ বিষয়টি জানিয়েছেন।

বিরোধী দলীয় নেতার একান্ত সহকারী মামুন হাসান বলেন, আলহামদুলিল্লাহ, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ এমপি নিরাপদে ব্যাংককে পোঁছেছেন বলে জানিয়েছেন সাদ এরশাদ এমপি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরোধী দলীয় নেতাকে নিয়ে গুজব সৃষ্টি না করতে অনুরোধ জানিয়েছেন তিনি (সাদ)।

বিরোধী দলীয় নেতার জন্য দেশবাসীর কাছে দোয়াও চেয়েছেন সাদ এরশাদ।

শুক্রবার (৫ নভেম্বর) রংপুর-৩ আসনের সংসদ সদস্য রাহগিব মাহি সাদ এরশাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। রওশান এরশাদ জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী। তিনি তিনি সংসদে গত দুই মেয়াদে বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে যাচ্ছেন। শুক্রবার বিকেল ৫টায় এয়ার অ্যাম্বুলেন্সে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাইল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তিনি। সাবেক ফাস্টলেডি রওশন এরশাদের দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করছি।

জানা গেছে, ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য রওশন এরশাদ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য গত ১৪ আগস্ট সিএমএইচে গেলে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তার ফুসফুসে অস্বাভাবিক মাত্রায় কার্বন ডাই অক্সাইডের উপস্থিতি দেখতে পান। এমনকি তখন তার অক্সিজেন স্যাচুরেশনও কম ছিল। পরে ৭৮ বছর বয়সী সাবেক এই ফাস্টলেডিকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করা হয়।

পরে চিকিৎসকরা জানিয়েছেন, তাকে অক্সিজেন সাপোর্ট দেওয়ার পর সেচুরেশন ৯৬ তে আছে। এই মুহূর্তে তার শারীরিক যে অবস্থা, তাতে বিদেশে নেওয়া সম্ভব নয়। সেই পরিস্থিতিও নেই। তবে শারীরিক অবস্থার আরেকটু উন্নতি হলে নেয়া যেতে পারে।

চিকিৎসকের উদ্ধৃতি দিয়ে মরহুম এরশাদের পুত্র রাহগীর আল মাহি সাদ এরশাদ এমপি বলেন, আম্মুর ফুসফুসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ আস্তে আস্তে কমছে। আগের চেয়ে ভালো, তবে তিনি খুব ক্লান্ত। চোখ খুলছেন। বার্ধক্যের কারণে বেশি দুর্বল হয়ে পড়েছেন বিরোধীদলীয় নেতা।

সান নিউজ/এমকেএইচ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা